সমানে থেকেও টিম ইন্ডিয়াকে টেক্কা! T20 র‍্যাঙ্কিংয়ে কীভাবে এগিয়ে গেল ইংল্যান্ড?

Published on:

Published on:

How England beat India National Cricket Team in T20 rankings?
Follow

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত (India National Cricket Team)। তা সত্ত্বেও, ICC T20 র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, প্রথম স্থানটিও হারিয়েছে ভারতীয় দল। মূলত, ৩ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে (Sri Lanka) ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ভারতকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড (England)।

সমানে থেকেও টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) টেক্কা ইংল্যান্ডের:

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড: জানিয়ে রাখি যে, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সম্পন্ন হওয়া তৃতীয় T20-তে ইংল্যান্ড ৮ উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে। যেখানে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১২৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে, জস বাটলারের অপরাজিত ৬২ রানের সুবাদে ইংল্যান্ড মাত্র ৯.৪ ওভারেই লক্ষ্য পূরণ করে। এই জয়ের ফলে ইংল্যান্ড সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় এবং আবারও T20 র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দলে পরিণত হয়।

How England beat India National Cricket Team in T20 rankings?

বাটলার ও ব্রুকের দুরন্ত পারফরম্যান্স: মূলত, শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় T20-তে ইংল্যান্ডের ওপেনার জস বাটলার ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন। অন্যদিকে অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৩৩ রান। পুরো সিরিজ জুড়ে নিজের অসাধারণ পারফরম্যান্সের জন্য ব্রুক প্লেয়ার অফ দ্যা সিরিজ হিসাবেও বিবেচিত হয়েছেন। T20 আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি ছিল ইংল্যান্ডের টানা ১৫ তম জয়।

আরও পড়ুন: ১৯-০ ব্যবধানে জয়ী মেয়েরা, ১৩-১ গোলে জিতল পুরুষ দল! এশিয়ান গেমসে হকিতে ভারতের দাপট

ভারত ও ইংল্যান্ডের রেটিং পয়েন্ট সমান: উল্লেখ্য যে, ভারত ও ইংল্যান্ড উভয়েরই রেটিং পয়েন্ট ২৬৯। তবে, ম্যাচের পারফরম্যান্স ও রেটিংয়ের ভিত্তিতে ইংল্যান্ড র‍্যাঙ্কিংয়ে ভারতকে ছাড়িয়ে গেছে। ৬৪ ম্যাচে ভারতের মোট পয়েন্ট ১৭,২০১। অপরদিকে ৪১ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ১১,০২১।

আরও পড়ুন: সামনে এল বিশ্বের শ্রেষ্ঠ ২০ টি এয়ারলাইন্সের তালিকা! আপনি কোন উড়ানে করেছেন সফর?

ফের শীর্ষে ইংল্যান্ড: এদিকে, টিম ইন্ডিয়া সম্প্রতি আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। তবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এনেছে। ২০২৬ সালে এই নিয়ে দ্বিতীয়বার ইংল্যান্ড T20-তে ভারতের কাছ থেকে এক নম্বর র‍্যাঙ্কিং ছিনিয়ে নিল। এর আগে, ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে ইংল্যান্ড শীর্ষস্থান অর্জন করেছিল।