উচ্চমাধ্যমিকের খাতা পৌঁছবে ডাকঘরে! তৃতীয় সেমেস্টারের উত্তরপত্র দেখবে যন্ত্র

Published on:

Published on:

WBCHSE machines to evaluate Higher Secondary answer scripts this time
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেল নয় বরং সরাসরি ভারতীয় ডাক ব্যবস্থার ওপর ভরসা করতে চাইছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। জানা যায় এবার ইন্ডিয়ান পোস্ট এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে পড়ুয়াতের উত্তরপত্র পৌছিয়ে দেওয়া হবে ডাকঘরে। আর সেখান থেকেই সেই উত্তরপত্র যাবে সংশোধে আঞ্চলিক কার্যালয়ে।

উচ্চমাধ্যমিকের খাতা এবার দেখবে যন্ত্র (WBCHSE)

২০২৭ সালে উচ্চমাধ্যমিকের (WBCHSE) তৃতীয় সেমিস্টারের পরীক্ষা যাতে স্বচ্ছ ও নির্ভুলভাবে পরিচালনা করা যায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে উত্তরপত্রের মূল্যায়ন করা হবে যন্ত্রের মাধ্যমে। অর্থাৎ cbsc দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র ও এস এম পদ্ধতিতে যেমন ভাবে উক্তপত্র মূল্যায়ন করা হয়েছিল এক্ষেত্রে তেমন পদ্ধতি অবলম্বন করা হবে।

WBCHSE machines to evaluate Higher Secondary answer scripts this time

আরও পড়ুন: ওজন কমানো থেকে পেশি বাড়ানো, ডিম খাওয়ার নিয়ম জানুন

প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষায় যা চলবে 14 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে।

চলতি বছরে মোট ৭,১৮,৬২০ জন পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টার পরীক্ষায় বসছে। যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৪,০২,৮৮৯ (৫৬.০৬ শতাংশ) এবং ছাত্র ৩,১৫,৭৩১ (৪৩.৯৪ শতাংশ)। ৯৯টি সংবেদনশীল স্থান-সহ রাজ্য জুড়ে মোট ২,১০৫টি ভেনু ও ৮২৫টি মূল পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছে।

পুরো পরীক্ষা প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলির মূল গেটে মেটাল ডিটেক্টর দিয়ে ফ্রিস্কিং করা হবে। পাশাপাশি,পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন, ক্যালকুলেটর-সহ কোনও ধরনের বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করা যাবে না (WBCHSE)।