বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বেকারভাতা একধাক্কায় ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড (Banglar Yuva Shakti) প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার এই প্রকল্পে (Government Scheme) আবেদনের জন্য কোন ৮ নথি লাগতে পারে, কীভাবে আবেদন করতে হবে, কবে থেকে টাকা ঢুকবে, এই বিষয়ে সামনে এল বড় আপডেট।
যুবশক্তিতে আবেদনের জন্য এই ৮ নথি মাস্ট! | (Banglar Yuva Shakti)
রাজ্যে নতুন সরকার গঠনের পরেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। শোনা যাচ্ছে, আগামী অক্টোবর মাস থেকে যুবশক্তির আবেদনও শুরু হতে পারে। সেক্ষেত্রে নভেম্বর থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে বলে অনুমান করছেন অনেকে।
আরও পড়ুনঃ সপ্তাহে একদিন করে মিড ডে মিলে চিকেন বিরিয়ানি! কবে থেকে মিলবে? বড় আপডেট জানুন
এদিকে যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি লাগবে সেই নিয়ে রাজ্যের তরফে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আবেদন করতে হলে আবেদনকারীর আধার কার্ডের তথ্য, ভোটার কার্ডের তথ্য, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও ছবি লাগবে। পাশাপাশি স্নাতক পাশ আবেদনকারীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রভিশনাল ও অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট জমা করতে হবে।
এছাড়া মনে করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার মতো যুবশক্তি প্রকল্পেও অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হতে পারে। প্রার্থীরা নিজেদের সুবিধা মতো পদ্ধতিতে আবেদন করতে পারেন।

যুবশক্তি প্রকল্পে আবেদন শুরুর তারিখ, আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চললেও এখনও অবধি সরকারের তরফে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। ফলে রাজ্যের তরফ থেকে যতদিন না কোনও আপডেট আসছে, ততদিন নিশ্চিত হয়ে কিছুই বলা সম্ভব নয়।














