বাংলাহান্ট ডেস্ক: কেন্দ্রের সঙ্গে বৈষম্য কমাতে সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার। প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল বিজেপি সরকার। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। পুজোর মাসে অগ্রিম বেতনের সঙ্গেই বর্ধিত হারে ২০ শতাংশ ডিএ মিলবে। সমস্ত সরকারি কর্মচারীরা এই সুবিধার আওতায় আসবেন। কিন্তু পেনশনভোগীরাও কী পাবেন এই সুবিধা?
অগ্রিম ২০% অ্যাডিশনাল DA পেনশনভোগীরাও পাবেন? Dearness Allowance
এই বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-র সাধারণ সম্পাদক বড় বার্তা দিয়েছেন। মলয়বাবু বলেন, ‘আমরা সরকারের কাছে প্রার্থনা করেছি যে একান্তভাবে যদি পেনশনটা নাও দেওয়া হয়, যেহেতু মাঝামাঝিতে দেওয়া হয়না। সেক্ষেত্রে পেনশনের ২০% ডিএ সরকার সহজভাবেই দিয়ে দিতে পারে। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে পেনশনহোল্ডার ডিএ-র যে টাকাটা হবে সেটাই অন্তত যাতে দিয়ে দেয়।’
বর্ধিত ডিএ প্রসঙ্গে মলয়বাবু বলেন, ‘আমাদের যেমন ডিএ ঘোষণা হয়, এই সরকার তো নয়া সরকার এসে পয়লা অক্টোবর থেকে ২০% ডিএ ঘোষণা করেছে। বিগত সরকারও যেভাবে ডিএ ঘোষণা করে সেভাবেই করা হয়েছে। রোপার মধ্যে যাঁরা যাঁরা ডিএ পায় সেই সব ধরণের কর্মচারীরাই এই ডিএ এনজয় করবে অর্থাৎ শিক্ষক-অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত এঁরা সবাই এই ডিএ-টা পাবে।’
তার কথায়, ‘এখন যেটা সরকার বলেছে যে যেহেতু দুর্গাপুজো ১৫ অক্টোবর থেকে বোধহয় ছুটিটা পড়বে স্বাভাবিকভাবে যেটা বিগত দিনেও হয়েছে যে দুর্গাপুজো যদি মাসের মাঝামাঝিতে পড়ে তাহলে ছুটিটার সময়ই বেতনটা দিয়ে দেয়। ডিএ দেওয়ার কথা থাকলে সেটাও দিয়ে দেয়।’
মলয় মুখোপাধ্যায় বলেন, ‘এবারেও বর্তমান সরকার সেই বার্তাই দিয়েছে, যে ২০% ডিএ-র সাথে বেতন সংযোগ করে তারা সব ধরণের কর্মচারীদের ডিএ-টা দিয়ে দেবেন। যাঁরা কর্মরত সাধারণত তাঁরাই কিন্তু পেয়ে থাকে কারণ তারা ছুটিটা এনজয় করে। তারা বেতন ও ডিএ একসঙ্গে পাবে।’

আরও পড়ুন: ভারতের নাগরিক হওয়ার আগেই নাম ভোটার তালিকায়! সোনিয়া গান্ধীর চাপ বাড়িয়ে কী জানাল আদালত?
উল্লেখ্য, চলতি বছর সরকারি অফিসে দুর্গাপুজোর ছুটি ১৫ অক্টোবর থেকে যেহেতু পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ১৩ বা ১৪ অক্টোবর মাসের মাইনে অগ্রিম ঢুকবে কর্মচারীদের অ্যাকাউন্টে। বর্ধিত হারে মহার্ঘ ভাতাও একইসঙ্গে দেওয়া হবে সরকারি কর্মচারীদের।














