ফের বৃষ্টির ভ্রুকুটি, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর

Published on:

Published on:

Weather update across Bengal for the next 7 days
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়াও হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টি হবে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আকাশ থাকবে মেঘে ঢাকা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

নিম্নচাপের প্রভাবে আজ কলকাতাতেও (Kolkata Weather Update) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে কলকাতা ও আশপাশের এলাকায় পুজোর প্রস্তুতিতে সমস্যা হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট চলতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে (North Bengal Weather) নিম্নচাপের সরাসরি প্রভাব এখনই পড়ছে না। তবে সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।

south bengal weather(261)

আরও পড়ুনঃ অন্নপূর্ণার ৩০০০ টাকা কই? জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ, কোথাও পঞ্চায়েতে তালা

অর্থাৎ বলা যায়, পুজোর আগে বৃষ্টি নিয়ে এখনই স্বস্তি মিলছে না। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টি চলবে।