জন্মের আগেই মাধ্যমিক পাশ? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

Published on:

Published on:

Congress challenged BJP candidate Hasirani Rath affidavit in Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। সেখানে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে (Hasirani Rath) টিকিট দেওয়া হয়েছে। এবার তাঁর নির্বাচনী হলফনামা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। অভিযোগ, হাসিরানির জন্মসাল ও মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক রয়েছে।

হাসিরানির হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস | (Hasirani Rath)

বুধবার এই নিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল। তাঁর দাবি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামায় জন্ম ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেটা কার্যত সম্ভবই নয়।

আরও পড়ুনঃ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া আরও সহজ! এবার বাড়ি বসেই কাটা যাবে ‘VIP টিকিট’, কীভাবে জানুন

কংগ্রেস নেতা তথা আইনজীবীর দাবি, হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর বয়স ৬০ বছরের বেশি। সেই অনুযায়ী ১৯৬৬ সাল নাগাদ তাঁর জন্ম। এদিকে ১৯৬৫ সালে তিনি মাধ্যমিক পাশ করেছেন। জন্মের আগে কীভাবে মাধ্যমিক পাশ করলেন? এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এই বক্তব্য শুনে বিচারপতি রাও প্রশ্ন করেন, আদালতের কাছে তাঁরা কী চাইছেন? জবাবে আইনজীবী ঋজু বলেন, নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজ করা হোক। নির্বাচন কমিশনের তরফে তাঁর হলফনামা যাচাই করা হলেও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কোনও প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ভুয়ো হলে তাঁর প্রার্থীপদ খারিজ করা উচিত। এতে উপনির্বাচনে কোনও প্রভাব পড়বে না। আরও প্রার্থী আছেন।

এই বিষয়ে হাইকোর্টের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা তথা আইনজীবী। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাও। বৃহস্পতিবার শুনানি হতে পারে।

Hasirani Rath

রাজনীতির ময়দানের এক অভিজ্ঞ মুখ হাসিরানি রথ। প্রায় তিন দশক ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। এর আগে তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য ও দু’বার পঞ্চায়েত সদস্যের দায়িত্ব সামলেছেন। আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনে এই অভিজ্ঞ নেত্রীকেই টিকিট দিয়েছে বিজেপি।