তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া আরও সহজ! এবার বাড়ি বসেই কাটা যাবে ‘VIP টিকিট’, কীভাবে জানুন

Published on:

Published on:

Tarapith Temple puja ticket booking online through FAITH360 app
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) পুজো দিতে উপচে পড়ে ভক্তদের ভিড়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তবে এবার ভক্তরা চাইলে বাড়ি বসে মোবাইলের মাধ্যমে টিকিট কেটে মা তারার দর্শন ও পুজো দিতে পারবেন। কোন অ্যাপের মাধ্যমে, কীভাবে টিকিট কাটতে হবে জেনে নিন।

তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া আরও সহজ | (Tarapith Temple)

ভক্তরা ‘FAITH360’ নামক একটি অ্যাপের মাধ্যমে বাড়ি বসে ৫০০ টাকা দিয়ে ভিআইপি দর্শনের টিকিট বুক করতে পারবেন। পাশাপাশি পুজো দেওয়ার জন্য টিকিট বুক করার বিকল্পও রয়েছে। ওই অ্যাপটির মাধ্যমে তারাপীঠ মন্দির ছাড়া রাজ্যের আরও নানা মন্দিরের জন্য টিকিট কাটা যাবে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার মধ্যে বেছে নিতে হবে যে কোনও একটি! জারি নতুন নির্দেশিকা

‘ফেইথ ৩৬০’ অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হলে প্রথমে নিজের মোবাইলে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে সেখানে রেজিস্টার করতে হবে। অ্যাপে নিজের প্রোফাইল বানিয়ে নিলেই নিকটবর্তী মন্দির ও ধর্মস্থান দেখা যাবে। পাশাপাশি কেউ কোনও মন্দিরের নাম সার্চ করতে চাইলে সেই অপশনও রয়েছে।

এরপর নির্দিষ্ট কোনও মন্দিরে ক্লিক করতে স্ক্রিনে তার পেজ খুলে যাবে। সেখান থেকে দর্শন বা পুজোর জন্য বুকিং করা যাবে। সব শেষে নির্দিষ্ট অপশন বেছে নিয়ে পেমেন্ট করলেই টিকিট বুক হয়ে যাবে।

Tarapith Temple

‘ফেইথ ৩৬০’ অ্যাপের নতুন আপডেটে তারাপীঠের মতো মন্দিরের টিকিট বুকিংয়ের জন্য দিনক্ষণও বেছে নেওয়া যাচ্ছে। এই অ্যাপটির মাধ্যমে তারাপীঠ মন্দিরের পাশাপাশি ইসকন মন্দির, কলকাতার ধ্যান মন্দির, মায়াপুরের মন্দিরের টিকিটও কাটতে পারবেন ভক্তরা।

বাংলা তো বটেই, দেশের অন্যতম জাগ্রত মন্দিরগুলির মধ্যে একটি তারাপীঠ মন্দির। এখানে পুজো দেওয়ার জন্য উপচে পড়ে ভক্তদের ভিড়। এবার সেই মন্দিরেই পুজো দেওয়া আরও সহজ হয়ে গেল। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ভক্তদের আরও অনেকখানি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।