১৫ অক্টোবরেই ঢুকবে আগাম বেতন ও পেনশন! সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা নবান্নের

Published on:

Published on:

Government of West Bengal announced October advance salary will be given on 15 October
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মাস এলেই প্রত্যেকের খরচ অনেকটা বেড়ে যায়। সেদিকে নজর রেখে রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও পেনশনভোগীদের অক্টোবরের বেতন ও পেনশন আগাম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ১৫ অক্টোবর প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থ দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে।

সরকারি কর্মী ও পেনশনভোগীদের ফের এক সুখবর নবান্নের | (Government of West Bengal)

অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মীদের বেতনের পাশাপাশি বৃত্তি, পারিশ্রমিক, মজুরি, সাম্মানিক ও অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতনও অক্টোবর মাসে আগাম দেওয়া হবে। ১৫ তারিখেই অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও পারিবারিক পেনশন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ পুজোর আগেই বড় সিদ্ধান্ত! নতুন করে তৈরি দুর্গাপুজো সমন্বয় কমিটি, প্রধান কার্তিক মহারাজ

অর্থ দফতরের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসের বেতন, গ্রান্ট ইন এইডদের বেতন, পারিশ্রমিক, মজুরি, সাম্মানিক ও স্টাইপেন্ড আগামী ১৫ অক্টোবর দেওয়া হবে। ওই একই দিনে পেনশন ও পারিবারিক পেনশনও দেওয়া হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে।

জানিয়ে রাখি, আগামী ১৫ অক্টোবর দুর্গাপুজোর পঞ্চমী। সেই দিনই রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা অক্টোবর মাসের আগাম বেতন ও পেনশন পেয়ে যাবেন। এতে তাঁদের পুজোর সময় অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া অক্টোবর থেকেই রাজ্য সরকারি কর্মীদের ২০ শতাংশ বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা। সব মিলিয়ে, পুজোর মাসে তাঁদের যে অনেকটা আর্থিক লাভ হবে তা আর আলাদা করে বলে দিতে হয় না।

Government of West Bengal

রাজ্য সরকারি কর্মীরা সাধারণত মাসের শেষে বা পরবর্তী মাসের শুরুর দিকে বেতন পান। তবে আগেই শোনা গিয়েছিল, পুজোর মাসে তাঁদের অগ্রিম বেতন দেওয়া হতে পারে। সেই জল্পনা সত্যি করে আগাম বেতন ও পেনশন দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল অর্থ দফতর।