বাংলা হান্ট ডেস্কঃ দুর্যোগের হাত থেকে এখনই মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ফুঁসছে। সেই কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকালও এমনই আবহাওয়া (Weather Update) থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? | (South Bengal Weather)
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে ৬টি জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি। সেই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় সহ ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ ছোটাছুটি অতীত! এবার বাড়ি বসেই বানিয়ে ফেলুন নতুন রেশন কার্ড, কীভাবে জানুন
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নিম্নচাপের প্রভাবে শুক্রবারও এই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা প্রবল। তবে শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে কলকাতাতেও আজ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। কখনও ঝমঝমিয়ে, কখনও আবার হালকা বৃষ্টি পড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সারাদিন এই রকম আবহাওয়া থাকতে পারে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া | (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে দুর্যোগ আরও বাড়তে পারে। কাল থেকে কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে বর্তমানে রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র বৃষ্টি হচ্ছে। পুজোর আগে এই রকম পরিস্থিতি দেখে বহু ব্যবসায়ীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শীঘ্রই আবহাওয়ার উন্নতি হোক, এমনটাই প্রার্থনা তাঁদের।













