বাংলা হান্ট ডেস্কঃ রেশন কার্ড (Ration Card) বানাতে গেলে একটা সময় অনেক ছোটাছুটি করতে হত। তবে এবার বাড়ি বসেই এই কাজ করা সম্ভব। রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের (Food and Supplies Department) ওয়েবসাইটে গিয়ে সহজেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানানো যায়। পাশাপাশি পুরনো রেশন কার্ডের তথ্য সংশোধন বা পরিবারের নতুন সদস্যের নাম যুক্ত করাও সম্ভব।
বাড়ি বসে নতুন রেশন কার্ড বানানোর পদ্ধতি | (Ration Card)
বাড়ি বসে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে প্রথমে রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘ডিজিটাল রেশন কার্ড’ সংক্রান্ত অপশনের মধ্যে থেকে ‘অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর আ ফ্যামিলি’ অপশনটি বেছে নিতে হবে।
আরও পড়ুনঃ পুজোর মরশুমে রেশনে ফ্রি-তে মিলবে চিনি ও ময়দা! কোন কার্ডে কতটা? বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর
এরপর আবেদনকারী ব্যক্তির নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর ও আধার কার্ডের যথাযথ তথ্য দিতে হবে। আবেদনকারীর নাম ও বয়সের তথ্য জন্ম শংসাপত্র ও আধার কার্ডের সঙ্গে এক হতে হবে। এরপর পরিবারের বাকি সদস্যদের যাবতীয় তথ্য ও নথি আপলোড করে আবেদনপত্র জমা করে দিতে হবে।
অনলাইনে আবেদন জমা করার করার সরকারি আধিকারিকরা যাবতীয় তথ্য ও নথি যাচাই করবেন। রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইটের মাধ্যমেই নতুন রেশন কার্ডের কাজ কতখানি এগোল সেটা দেখা যাবে। আবেদন অনুমোদিত হয়ে গেলে ওয়েবসাইট থেকেই ই-রেশন কার্ড নামিয়ে নেওয়া যাবে।
এছাড়া কেউ চাইলে অফলাইনেও নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। নতুন পরিবারের ক্ষেত্রে ফর্ম ৩ পূরণ করতে হবে। গ্রাম ও শহরাঞ্চলের ক্ষেত্রে ভিন্ন ফর্ম রয়েছে। সেই আবেদনপত্র পূরণ করে স্থানীয় রেশনিং অফিস বা ফুড ইনস্পেক্টর অফিসে গিয়ে জমা করে দিতে হবে।

মাসে মাসে রেশন তোলা ছাড়াও আরও নানা সরকারি কাজে রেশন কার্ড দরকার হয়। এবার কেউ চাইলে বাড়ি বসে সহজেই এই নথি বানিয়ে নিতে পারেন। রাজ্য খাদ্য ও সরবরাহ দফতরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চটজলদি এই কাজ করে নেওয়া সম্ভব।













