‘বাম আমলের বকেয়া DA মেটাবে রাজ্য সরকার’! বিরাট ঘোষণা দিলীপ ঘোষের

Published on:

Published on:

Dilip Ghosh announced Dearness Allowance DA arrear will be paid
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত জট খুলতে শুরু করেছে। বুধবার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। বৃহস্পতিবার এই নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, বাম জমানার বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে রাজ্য।

বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট | (Dearness Allowance)

কলকাতায় থাকলে রোজ সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে যান দিলীপ ঘোষ। এদিনও গিয়েছিলেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে মন্তব্য করেন তিনি। এর মধ্যে অন্যতম বকেয়া ডিএ।

আরও পড়ুনঃ সব নথিপত্র থাকলেও মিলবে না পিঙ্ক কার্ড! কোন মহিলারা ফ্রি বাস পরিষেবার সুবিধা পাবেন না জানুন

এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী বলেন, “বাম আমলের বকেয়া ডিএ মেটাবে রাজ্য সরকার। ১৫ অক্টোবর অগ্রিম বেতনও দেওয়া হবে। কর্মচারীদের হক তো আছেই। তাঁরা কাজ করে বেতন নেন।“

দিলীপ আরও বলেন, “আমরা চাই ওয়ার্ক কালচার বদল হোক। সরকারেরও সেই ক্ষমতা রয়েছে বকেয়া পেমেন্ট করার। মুখ্যমন্ত্রী কথা দিয়েছে ও সেই মতো কাজও শুরু করেছেন। আমার মনে হয় পুজোর আগেই সব হয়ে যাবে।“

এদিকে গতকালই অর্থ দফতরের তরফে বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, AICPI এর হিসাব মেনে শীঘ্রই ১ এপ্রিল ২০০৮ থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস অবধি কর্মীদের প্রাপ্য ডিএ-র সবটাই এককালীন দেওয়া হবে। তবে ১৩ মার্চ ২০২৬ থেকে ২৩ মার্চ ২০২৬ সালে দেওয়া টাকা নতুন বকেয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে বলে জানিয়েছে রাজ্য।

dearness allowance(322)

এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বকেয়া ডিএ নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। বাম আমলের বকেয়া ডিএ রাজ্য মিটিয়ে দেবে। রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার সেই ক্ষমতাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।