সব নথিপত্র থাকলেও মিলবে না পিঙ্ক কার্ড! কোন মহিলারা ফ্রি বাস পরিষেবার সুবিধা পাবেন না জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বাসে যাতায়াত করতে হলে আগে মহিলাদের ভাড়া গুনতে হত। তবে বিজেপি ক্ষমতায় আসার পর তাঁদের সেই টাকা সাশ্রয় হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা (Free Bus Service) চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। যদিও এই সুবিধা সব মহিলা পাবেন না। কারা পিঙ্ক কার্ড (Pink Card) তথা ফ্রি বাস পরিষেবার সুবিধা পাওয়ার যোগ্য নন জেনে নিন।

ফ্রি বাস পরিষেবার সুবিধা কারা পাবেন না? | (Free Bus Service)

গত ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে রাজ্য সরকার। শহরের সাধারণ বাসের পাশাপাশি এসি, নন এসি, দূরপাল্লার বাসেও নিখরচায় যাতায়াত করতে পারছেন তাঁরা। তবে এরপর থেকে এই সুবিধা পাওয়ার জন্য পিঙ্ক কার্ড দেখাতে হবে। নাহলে ভাড়া গুনতে হবে।

আরও পড়ুনঃ জমি নিয়েও শিল্প গড়তে ব্যর্থ! ওই শিল্পপতিদের থেকে ফেরত নেওয়া হবে জমি, ঘোষণা দিলীপের

তবে সরকারি বাসে ফ্রি-তে যাতায়াতের এই সুবিধা সব মহিলা পাবেন না। উচ্চ আয় সম্পন্ন পরিবার, কর্মজীবী মহিলা যারা স্বেচ্ছায় এই সুবিধা নিতে চান না, নাগরিকত্ব সহ অন্যান্য যোগ্যতার শর্তে বেশ কিছু মহিলাকে এই সুবিধার আওতার বাইরে রাখা হয়েছে। যাতে প্রকৃত যোগ্যদের কাছে সরকারি পরিষেবার সুবিধা পৌঁছয় সেটা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

এদিকে কয়েকদিন আগেই রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, এখনই পিঙ্ক কার্ড চালু করা যাচ্ছে না। প্রসেস শুরু হলেও তাতে আরও কিছুটা সময় লাগবে। দুর্গাপুজোর আগে অবধি এই কার্ড চালু হওয়ার সম্ভাবনা নেই বলেই একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Free Bus Service

বর্তমানে পিঙ্ক কার্ড চালু না হওয়ায় যে কোনও একটি সরকারি পরিচয়পত্র দেখিয়ে ফ্রি বাস পরিষেবার সুবিধা নিচ্ছেন মহিলারা। তবে পিঙ্ক কার্ড চালু হলে ওই নথির মাধ্যমেই এই সুবিধা নিতে হবে।