‘TRP বাড়াতে ভিত্তিহীন খবর ছড়াচ্ছে!’ মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল

Published on:

Published on:

Agnimitra Paul
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি সরকার (BJP Government) আসার পর থেকেই মাঝেমধ্যেই সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়তে দেখা যাচ্ছে রাজ্যের পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে।

সংবাদ মাধ্যম অপপ্রচার করছে দাবি অগ্নিমিত্রা পালের!

এসবের মধ্যেই বুধবার বিতর্ক তৈরি হয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) করা মন্তব্যকে ঘিরে। বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রচারিত হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং  স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে পথে ঘাটে ঘোরাঘুরি না করে দফতরে বসে কাজ করতে বলেছেন। বৃহস্পতিবার গোটা বিষয়টিকে অপপ্রচার বলে দাবি করলেন অগ্নিমিত্রা দেবী।

বৃহস্পতিবার আসানসোল থেকে অগ্নি মত্রা পাল বললেন, ‘যে কথা বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এবং আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে বলেছেন সেটা সম্পূর্ণ  ভুল। এবং সেটা কেন ভুল সেটা গতকাল রাতে সিএমও থেকে অর্থাৎ চিফ মিনিস্টার অফিস থেকে টুইট করা হয়েছে সংবাদমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ ‘ইমিডিয়েট পদত্যাগ করা দরকার’, জ্ঞানেশ কুমার প্রসঙ্গে বিস্ফোরক নওশাদ সিদ্দিকী

তাই যারা যারা এই বিষয়টাকে নেগেটিভ করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন, ‘আজকে আমরা কিন্তু রাস্তায় ফিল্ড ওয়ার্ক করছি কারণ ফিল্ড ওয়ার্ক করা দরকার নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করছি। আজকের পুলিশ প্রশাসন তাদেরকে নিয়ে এবং  আমার নগর উন্নয়নের অফিশিয়ালসদের নিয়ে।  রাস্তাকে পরিষ্কার রাখতে হবে আপনাদের। আমি জানি, আমি পঞ্চাশ বছরের বদ-অভ্যাস ঠিক করতে বলছি দিদিমণির মত। কিন্তু করতে হবে। ‘

একইসাথে এদিন তিনি আরও একবার মনে করিয়ে দিয়ে বললেন, ‘ফুটপাতে গাড়ি রাখা যাবে না। তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে ডাস্টবিন বসানো হবে। আমরা চেষ্টা করছি। বাথরুম  তৈরি করার চেষ্টা করছি। আর পুলিশ মার্কিং করে দিচ্ছে কোথায় কি পার্কিং করবেন। কিন্তু ফুটপাতে পার্কিং করবেন না, গাড়ি মোটরসাইকেল রাখবেন না। আর নোংরা করবেন না। এটা আমাদের নির্দেশ। এখানে যদি কেউ ট্রোল করে বা ভিউ পাওয়ার জন্য খবর করে সেটা আমাদের কিচ্ছু যায় আসে না।’

একইসাথে মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে অগ্নিমিত্রা পাল এদিন বললেন, ‘আমাদের এখন কাজটাকে টার্গেট করতে হবে। এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে নেক্সট দু তিন মাসের মধ্যে টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে হবে, প্রত্যেকটা দপ্তরকে। আর দু-তিন মাস পরে আমরা দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের দপ্তর কি কি কাজ করেছে। আমি ৯ তারিখের পর থেকে কী কী দায়িত্ব নিয়েছিলাম আর কী কী ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তাই আমরা ২৪ ঘন্টা কাজ করছি।’