বাংলা হান্ট ডেস্ক: হাতে বেশ কিছু টাকা আসলে অনেকেই সেই টাকা খরচ করার বদলে জমিয়ে রাখতে পছন্দ করেন। তবে যারা বুদ্ধিমান বিনিয়োগকারী, তারা এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে রাখেন না, তারা সেই টাকা কোনও স্কিমে বিনিয়োগ করেন। এরমধ্যে অন্যতম সহজ অপশন হল ফিক্সড ডিপোজিট। পরে প্রয়োজন পড়তে পারে, একথা ভেবে অনেকে আবার বেশি বছর টাকা জমা রাখতে চান না ফিক্সড ডিপোজিটে। তবে আজকের প্রতিবেদনে রইল ১ অক্টোবর থেকে নতুন নিয়ম শুরু হচ্ছে। সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন (FD Rule)।
FD-তে এক সুদ সব শাখায় নিয়ম বদল ১ অক্টোবর থেকে (FD Rule)
ধরুন আপনি কোন ব্যাঙ্কে এক বছরের জন্য একটি নির্দিষ্ট অংকের একটি এফডি করেছেন। এবার একই দিনে ওই একই অংক ও মেয়াদের এফডি অন্য কোন গ্রাহক ব্যাঙ্কটির অন্য কোন সাক্ষায় করলে সুদের হার আলাদা হওয়ার কথা কখনোই নয়। আর একই নিয়ম অনলাইন বা ব্যাঙ্কের অন্য অফিসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে (FD Rule)।
যার ফলে এফডি করার আগে শুধু নিজের কাছে শাখায় গিয়ে সুদের হার জানলেই হবে না। ব্যাঙ্কের প্রকাশ করার সুদের হার দেখে নেওয়া যাবে। আরবিআই এর নির্দেশ অনুযায়ী আমানতের সুদের হার আগের থেকে ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: চিঁড়ের পোলাও মণ্ড হওয়ার হাত থেকে বাঁচাতে কী করবেন? ঝরঝরে বানানোর সহজ কৌশল জেনে নিন
এবার ধরুন তিন কোটি টাকা বা তার বেশি অংকের এককালীন বাল্ক ডিপোজিট কে বাল্ক ডিপোজিট হিসাবে ধরা হয়। এই ধরনের বড় আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক গুলিকে প্রতিদিনের সুদের হার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রতিদিন সকাল দশটার মধ্যে এই হার প্রকাশ করার কথা।
তবে ১০ মিনিটের সময় দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ সকাল দশটা দশ মিনিটের মধ্যে এই বিষয়ে ওয়েবসাইটে তথ্য দিতে হবে। একই সঙ্গে তিন কোটি টাকা ও তার বেশি বাল্ক ডিপোজিট এর ক্ষেত্রে ব্যাঙ্ক বেশ কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আলাদা সুদের হার দিতে পারবে। অর্থাৎ এই অংশে ব্যাঙ্কগুলির কিছুটা বাড়তি স্বাধীনতা বাড়ছে (FD Rule)।













