বড় খবর! পুরুলিয়ায় ২৫৬ একর জমিতে তৈরি হবে প্রতিরক্ষা কেন্দ্র

Published on:

Published on:

West Bengal Defence 256 Acres Land Allocated for Jupiter Defence in Purulia
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুরুলিয়ায় প্রতিরক্ষা শিল্প (West Bengal Defence) নিয়ে বড় উদ্যোগ। রঘুনাথপুরে ২৫৬ একর জমিতে তৈরি হতে চলেছে জুপিটার ডিফেন্সের একটি বড় উৎপাদন কেন্দ্র। এই কেন্দ্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম এবং সেনাবাহিনীর কাজে প্রয়োজনীয় বিভিন্ন জিনিস তৈরি করার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য জমি বরাদ্দ করা হয়েছে।

West Bengal Defence : রঘুনাথপুরেই তৈরি হবে প্রকল্প

পুরুলিয়ার রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী ফেজ-২ শিল্প পার্কে এই প্রকল্প তৈরি হওয়ার কথা। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে রাজ্য সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের আয়োজিত একটি অনুষ্ঠানে জুপিটার ডিফেন্সকে এই জমি বরাদ্দ করা হয়।

জুপিটার ডিফেন্স (West Bengal Defence) হল জুপিটার ওয়াগনস গোষ্ঠীর অংশ। এতদিন রেলের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরির জন্য সংস্থাটি বেশি পরিচিত ছিল। তবে এখন প্রতিরক্ষা ক্ষেত্রেও নিজেদের কাজ বাড়াচ্ছে তারা। রঘুনাথপুরের এই প্রকল্প সেই পরিকল্পনারই অংশ।

তৈরি হতে পারে আরও অনেক কাজের সুযোগ

এই প্রকল্প (West Bengal Defence) চালু হলে শুধু একটি বড় কারখানা তৈরি হবে না। এর সঙ্গে ছোট-বড় আরও অনেক সংস্থা কাজ করার সুযোগ পেতে পারে। যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার কাজেও স্থানীয় সংস্থাগুলি যুক্ত হতে পারে। তাই এই প্রকল্প ঘিরে পুরুলিয়ায় নতুন ব্যবসার পাশাপাশি চাকরির সুযোগও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জমি বরাদ্দের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জুপিটার ওয়াগনসের চেয়ারম্যান এমেরিটাস মুরারি লাল লোহিয়া। শিল্প তৈরির ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন তিনি।

জুপিটার ওয়াগনসের ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া বলেন, এই জমি বরাদ্দের ফলে শিল্প তৈরির ক্ষেত্রে সরকারের আগ্রহের বিষয়টি সামনে এসেছে। তাঁর মতে, এই প্রকল্প দেশের নিজের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় শিল্প, ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগও বাড়াতে পারে।

সেনার জন্য কী তৈরি করে জুপিটার?

জুপিটার ডিফেন্স জানিয়েছে, এই প্রকল্পের (West Bengal Defence) সঙ্গে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার বিষয়টিও রয়েছে। সংস্থার দাবি, এই উদ্যোগ ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্য এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত।জুপিটার ওয়াগনসের প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যেই ভারতীয় সেনার জন্য বিশেষ ধরনের ভারী সামরিক ওয়াগন তৈরি করে। এর মধ্যে রয়েছে BOM বা বগি ওপেন মিলিটারি ওয়াগন।

RDSO-র নকশা মেনে তৈরি এই ওয়াগনে সেনার বিভিন্ন সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। হালকা সামরিক গাড়ি, আর্টিলারি গান, BMP এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সরঞ্জামও এতে বহন করা সম্ভব। শান্তির সময় থাকা জায়গা থেকে অপারেশনাল এলাকায় সেনা এবং সামরিক সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতেও এই ধরনের ওয়াগন ব্যবহার করা হয়।

কবে থেকে শুরু হবে উৎপাদন?

রঘুনাথপুরে ২৫৬ একর জমিতে এই নতুন কেন্দ্র তৈরি করে প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের কাজ আরও বাড়াতে চাইছে জুপিটার ডিফেন্স। তবে প্রকল্পটিতে মোট কত টাকা বিনিয়োগ করা হবে, তা এখনও জানানো হয়নি। কবে থেকে উৎপাদন শুরু হবে, সেই সময়সীমাও প্রকাশ করা হয়নি।

Adani Defence & Aerospace will provide ammunition for AK-203 rifles!

আরও পড়ুনঃ পুলিশে নিয়োগ নিয়ে বড় খবর! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রকাশ ১১৭৪৯ কনস্টেবল পদের মেধাতালিকা

প্রকল্পটি (West Bengal Defence) বাস্তবায়িত হলে পুরুলিয়ায় শিল্পের পাশাপাশি স্থানীয় ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে। এখন দেখার, কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়।