পুলিশে নিয়োগ নিয়ে বড় খবর! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই প্রকাশ ১১৭৪৯ কনস্টেবল পদের মেধাতালিকা

Published on:

Published on:

West Bengal Police Constable Recruitment Merit List Out
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বড় নিয়োগের ঘোষণা হয়েছে। ৫৪টি দফতরে ১ লক্ষ কর্মী নিয়োগের কথা জানিয়েছে রাজ্য সরকার। তার পরদিনই পশ্চিমবঙ্গ পুলিশে (West Bengal Police) কনস্টেবল নিয়োগ নিয়ে এল বড় খবর। ১১৭৪৯টি পদের জন্য চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট ১১৫৯৩ জনকে প্রাথমিক ভাবে নিয়োগের জন্য বেছে নেওয়া হয়েছে।

West Bengal Police : পুরুষ পদে সবকটিতেই নিয়োগের সুপারিশ

পশ্চিমবঙ্গ পুলিশে (West Bengal Police) কনস্টেবল পদে মোট ১১৭৪৯টি শূন্যপদ ছিল। এর মধ্যে পুরুষদের জন্য ৮২১২টি এবং মহিলাদের জন্য ৩৫৩৭টি পদ ছিল। পুরুষদের ৮২১২টি পদেই প্রার্থী বেছে নেওয়া হয়েছে। মহিলাদের মধ্যে ৩৩৮১ জনের নাম রয়েছে মেধাতালিকায়। অর্থাৎ সব মিলিয়ে ১১৫৯৩ জনকে প্রাথমিক ভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। তবে মহিলা EWS বিভাগে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫৬টি পদ এখনও খালি রয়েছে।

কেন এতদিন পর প্রকাশ হল তালিকা?

এই নিয়োগ (West Bengal Police) প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৪ সালের মার্চ মাসে। OBC সংরক্ষণ নিয়ে সমস্যা এবং একাধিক মামলার কারণে নিয়োগ প্রক্রিয়ায় দেরি হয়। ২৩ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে EWS সংক্রান্ত সুদীপ্ত চক্রবর্তী মামলার নিষ্পত্তি হয়। এরপরই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

অ্যাডভোকেট জেনারেল এবং অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আইনি পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে OBC নীতির পরিবর্তন নিয়ে যে মামলা এখনও চলছে, তার চূড়ান্ত রায়ের শর্ত মেনেই এই নিয়োগ প্রক্রিয়া এগোবে।

কোথায় দেখা যাবে ফল?

বৃহস্পতিবার সকাল ৯টায় ১১৫৯৩ জন নির্বাচিত প্রার্থীর ফল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখানে প্রার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন।

১ লক্ষ নিয়োগের কথা জানিয়েছিলেন শুভেন্দু

এর আগের দিন, বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ৫৪টি দফতরে মোট ১ লক্ষ কর্মী নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অক্টোবর থেকে আগামী মার্চের মধ্যে ধাপে ধাপে এই নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। শূন্যপদ এবং সংশ্লিষ্ট দফতরের প্রয়োজন অনুযায়ী নিয়োগ হবে।

Government set to recruit for 43,000 vacant police posts

আরও পড়ুনঃ ‘বন্দুক দেখিয়ে চুপ করানোর চেষ্টা’, আরজি কর মামলায় আদালতে বিস্ফোরক দাবি অভয়ার পরিবারের

এর মধ্যে কলকাতা পুলিশে (West Bengal Police) ৪ হাজার এবং পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার নিয়োগের কথা জানানো হয়েছে। স্কুলশিক্ষা দফতরে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৩৪ হাজার পদে নিয়োগের কথাও বলা হয়েছে।