বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মামলায় ফের আদালতে অভয়ার পরিবার। পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, মেয়ের মৃত্যুর পর তাঁদের ভয় দেখানো হয়েছিল। এমনকি বন্দুক দেখিয়ে অভিযোগ তুলে নিতে এবং টাকা নিতে চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।
আদালতে (Calcutta High Court) কী বলল অভয়ার পরিবার?
বৃহস্পতিবার আরজি কর মামলায় হাই কোর্টে (Calcutta High Court) ফের সিবিআই রিপোর্ট জমা পড়ে। মামলাটি আগামী ২০ নভেম্বর আবার শুনবে আদালত। ১৬৪ ধারায় বয়ান নেওয়ার সময় ভিডিও করা হয়েছিল কি না, সেটাও জানতে চেয়েছে আদালত। অভয়ার পরিবারের দাবি, এখনও তাঁর বাবা-মায়ের ১৬৪ ধারায় বয়ান নেওয়া হয়নি। এই কারণে খড়দা থানার আইসি এবং তদন্তকারী অফিসারকে ১ অক্টোবর আদালতে হাজির হতে বলা হয়েছে।
পরিবারের অভিযোগ, অভয়ার বাবা-মাকে বন্দুক দেখিয়ে মামলা থেকে অভিযোগ তুলে নিতে বলা হয়েছিল। তাঁদের দাবি, যে রিভলবার দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
অভয়ার মা এবং পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের অভিযোগ, নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢুকেছিলেন। তাঁর দাবি, গ্রিন করিডর করে তাঁর মেয়ের দেহ বাড়ির সামনে এনে ফেলে দেওয়া হয়েছিল। সেই সময় তাঁরা দ্বিতীয়বার ময়নাতদন্ত করাতেও পারেননি।
রত্না দেবনাথের আরও অভিযোগ, ডিসি নর্থকেও সেখানে ডেকে আনা হয়েছিল। এরপর অভয়ার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু তাঁর বাবা টাকা নিতে চাননি বলে দাবি রত্না দেবনাথের।

আরও পড়ুনঃ পুজো মিটতেই ভোটের ঘণ্টা! কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় কবে ভোট, সামনে এল সম্ভাব্য দিন
তাঁর অভিযোগ, ডিসি নর্থ চলে যাওয়ার পর ওই তিনজন অস্ত্র দেখিয়ে বিষয়টি যেন বাইরে না যায়, সেই কথা বলেছিলেন। পুরো বিষয়টি খড়দা থানায় জানানো হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। তবে তাঁর অভিযোগ, প্রথমে সিবিআই এই অভিযোগ শুনতে চায়নি(Calcutta High Court)।













