পুজো মিটতেই ভোটের ঘণ্টা! কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় কবে ভোট, সামনে এল সম্ভাব্য দিন

Published on:

Published on:

Kolkata Municipal Corporation salary irregularities special investigation committee formed
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজো শেষ হলেই রাজ্যে ফের ভোটের (Kolkata Municipal Election 2026) প্রস্তুতি শুরু হতে পারে। কলকাতা ও হাওড়া-সহ মোট সাতটি পুরসভায় নভেম্বরের শেষ দিকে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত অবশ্য ভোটের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, অক্টোবরের শেষেই পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। ডিসেম্বরের শুরুতে ফল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে।

অক্টোবরের শেষেই মিলতে পারে ভোটের (Kolkata Municipal Election 2026) বিজ্ঞপ্তি

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ২৭ বা ২৮ অক্টোবর পুরভোটের (Kolkata Municipal Election 2026) বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। সেখানে ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা। আবার কমিশনের পরিকল্পনায় ২৮ বা ২৯ নভেম্বর ভোটগ্রহণের কথাও রয়েছে। অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। ২ ডিসেম্বর ভোট গণনা করে ফল প্রকাশ হতে পারে। ৭ ডিসেম্বরের মধ্যে পুরো ভোটের প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে কমিশনের।

একসঙ্গে ৭ পুরসভায় ভোট

শুধু কলকাতা বা হাওড়া নয়, একইসঙ্গে মোট সাতটি পুরসভায় ভোট হবে। এই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং। মোট ৬৩০১টি বুথে ভোট নেওয়া হতে পারে।অন্য যে পুরসভাগুলিতে এখন ভোট হচ্ছে না, সেখানে সংশ্লিষ্ট পুরবোর্ডের মেয়াদ অনুযায়ী নির্বাচন হবে। সেক্ষেত্রে আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ বাকি পুরসভাগুলিতে ভোট হতে পারে।

ভোট নিয়ে কী বলছে তৃণমূল-বিজেপি?

ভোটের দিন এখনও চূড়ান্ত না হলেও রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিজ্ঞপ্তি প্রকাশ হলে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। ডিলিমিটেশন নিয়ে দলের বক্তব্য আগেই জানানো হয়েছে বলেও তিনি জানান। নিয়ম মেনে নির্বাচন না হলে দলের পক্ষ থেকে বক্তব্য থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Kolkata Munisipal Corporation

আরও পড়ুনঃ হাই কোর্টে স্বস্তি! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নিয়ে কী বলল আদালত?

অন্যদিকে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিত সরকার জানিয়েছেন, তাঁদের দল ভোটের জন্য সবসময় প্রস্তুত। যখনই ভোট হোক, তাঁরা প্রস্তুত থাকবেন। মানুষের কাছে দলের বক্তব্য ও পরিকল্পনা পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পুরভোটেও (Kolkata Municipal Election 2026) তার প্রভাব দেখা যাবে বলে দাবি বিজেপির।