সেদ্ধ করতে গিয়েই ডিম ফেটে চৌচির? এই টিপস মানলে আর হবে না সমস্যা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : চটজলদি ব্রেকফাস্ট থেকে ঝঞ্ঝাটহীন রান্নার জন্য ডিম (Eggs) হল সেরা। ঝটপট সেদ্ধ করে নিলেই তাড়াহুড়োয় হয়ে যায় স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। তবে ডিম সেদ্ধ করতে গিয়ে অনেক সময়ই এক সমস্যার মুখে পড়তে হয়। সেদ্ধ করার সময় মাঝে মাঝে ফেটে যায় এক একটি ডিম। তখন ওই ডিম নিয়ে কী করা যায় তা বুঝে উঠতে পারেন না গৃহিনীরা।

সেদ্ধ করার সময় কেন ফাটে ডিম (Eggs)

ডিম সেদ্ধ করার সময় ফেটে ভেতরের সাদা অংশ বা কুসুম বেরিয়ে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু এমনটা হয় কেন? আসলে ঠাণ্ডা ডিম সরাসরি ফুটন্ত জলে দিলে তাপমাত্রার আচমকা পরিবর্তন ঘটায় ডিম ফেটে যেতে পারে। এই সমস্যা এড়াতে ফ্রিজ থেকে বের করার পর ডিমগুলিকে কিছুক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন।

How to avoid eggs cracking while boiling

এভাবে করুন সেদ্ধ: ডিম জোরে কোনও পাত্র বা অন্য ডিমের উপরে ফেলবেন না। এতে ডিমের খোসায় ছোট ফাটল ধরতে পারে। পরে সেদ্ধ করার সময় ওই ফাটলটাই বড় হয়ে যায়। ডিম সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন জল যাতে খুব তাড়াতাড়ি ফুটে না যায়। এতে ডিম পাত্রের তলায় লেগে গিয়ে বা অন্য ডিমের সঙ্গে লেগে গিয়ে খোসায় চিড় ধরতে পারে।

আরও পড়ুন : কলকাতা থেকে বেনারস পুজো স্পেশ্যাল ট্রেন, কবে থেকে শুরু বুকিং?

চেক করুন ফাটল: সেদ্ধ করার সময় খুব ছোট পাত্রে একসঙ্গে অনেক ডিম (Eggs) রাখবেন না। এতে ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার বদলে একটি বড় পাত্র ব্যবহার করুন, যাতে ডিমগুলো পুরোপুরি জলে ডুবে যেতে পারে। অনেক সময় ডিমে খুব সূক্ষ্ম ফাটল থাকে। পরে তা বড় হয়ে যায়। তাই সেদ্ধ করার আগে দেখে নিন ডিম।

আরও পড়ুন : গরম ভাতে ঘটি বাড়ি স্পেশ্যাল পোস্ত ভাপা, রইল রেসিপি

ডিম সেদ্ধ করার সময় প্রথমে স্বাভাবিক তাপমাত্রার জল দিন। ডিমগুলি পুরোপুরি ডুবে গেলে ধীরে ধীরে জল গরম করুন। এতে ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না।