হাসপাতালেই মিলবে সব সাহায্য, আয়ুষ্মান-স্বাস্থ্যবিমা নিয়ে নতুন নির্দেশ স্বাস্থ্য দফতরের

Published on:

Published on:

Ayushman Bharat Medical Coordinators Mandatory in Hospitals
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় চিকিৎসা করাতে গিয়ে অনেক সময় রোগী ও তাঁর পরিবারের লোকজনকে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে ক্লেম করতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বা অনুমোদন নিয়ে ঝামেলা হয়। এবার এই সমস্যা কমাতেই নতুন নিয়ম চালু করল স্বাস্থ্য দফতর। সরকারি ও বেসরকারি সব হাসপাতালেই একজন করে মেডিক্যাল কোঅর্ডিনেটর বা ‘মেডকো’ (Medical Coordinator) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

Medical Coordinator : মেডকো কী কাজ করবেন?

মেডকোর (Medical Coordinator) কাজ হবে হাসপাতাল, প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র (PMAM) এবং স্বাস্থ্যবিমা কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ রাখা। রোগী যাতে সহজে আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার সুবিধা পান, সেটা দেখবেন মেডকো। রোগীর রেজিস্ট্রেশন থেকে শুরু করে ক্লেমের কাজেও সাহায্য করবেন তিনি। ফলে বিমার টাকা বা চিকিৎসার সুবিধা পেতে রোগীকে বারবার বিভিন্ন জায়গায় ছুটতে হবে না।

মেডকোর (Medical Coordinator) আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন –

  1. কোন রোগী এই সুবিধা পাওয়ার যোগ্য, তা দেখা।
  2. রোগীর রেজিস্ট্রেশন করা।
  3. চিকিৎসার অনুমোদনের জন্য পোর্টালে আবেদন করা। প্রয়োজন হলে সেই আবেদন বাতিল করাও।
  4. চিকিৎসকদের সঙ্গে কথা বলে ক্লেমের জন্য দরকারি মেডিক্যাল কাগজ তৈরি করা।
  5. প্যানেল ডাক্তার, অ্যান্টি-ফ্রড ইউনিট বা অন্য কর্তৃপক্ষের প্রশ্নের উত্তর দেওয়া।
  6. প্রধানমন্ত্রী আরোগ্য মিত্রের সঙ্গে যোগাযোগ রাখা।
  7. চিকিৎসা ও ক্লেমের সব প্রয়োজনীয় কাগজপত্র রেখে দেওয়া।

কে হতে পারবেন মেডকো?

ন্যাশনাল হেলথ অথরিটির নিয়ম অনুযায়ী, এই কাজের (Medical Coordinator) জন্য একজন চিকিৎসক সবচেয়ে উপযুক্ত। তবে চিকিৎসক ছাড়াও অন্য কেউ এই দায়িত্ব নিতে পারবেন। সেক্ষেত্রে হাসপাতালের কাজ, মেডিক্যাল বিল, স্বাস্থ্যবিমার সুবিধা, বিভিন্ন প্যাকেজ এবং চিকিৎসার কাগজপত্র সম্পর্কে তাঁর ভালো ধারণা থাকতে হবে।

কেন এই নিয়ম?

আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার সুবিধা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে একজন নির্দিষ্ট ব্যক্তি থাকলে রোগীরা সহজেই প্রয়োজনীয় সাহায্য পাবেন। ক্লেম করতেও তাঁদের বেশি ঝামেলা পোহাতে হবে না।

Swasthya Bhaban Challenges high court Order on Aniket Mahato Posting

আরও পড়ুনঃ সই করেননি রাষ্ট্রপতি, নবান্নে ফেরত ‘গুন্ডা দমন বিল’!

উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত চালু হয়েছে। এই প্রকল্পে একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেতে পারে। আর যাঁরা আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন না, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার মাধ্যমে একই সুবিধা পেতে পারবেন (Medical Coordinator)।