বাংলা হান্ট ডেস্ক: হঠাৎ করে যদি বাড়িতে অতিথি আসে তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি। যেটি বানাতে আপনার অল্প কিছু উপকরণ লাগবে। পাশাপাশি সহজে বানিয়ে ফেলতে পারেন এই পদটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিংড়ির রেসিপিটি (Recipe)
বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসলেই নয় ভাপা নয় অন্য কোন রান্না করা হয়। তবে আজকের প্রতিবেদনে রইল এমন একটি রেসিপি যা আপনি স্বল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন আজকের এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: ফের কমল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেটের নতুন দর জেনে নিন…
উপকরণ:
৪টি বড় পুঁইপাতা
৮টি ছোট পুঁইপাতা
১৬টি মাঝারি আকারের চিংড়ি
৪ চা-চামচ সর্ষে ও কাঁচালঙ্কাবাটা
২টি মাঝারি আকারের পেঁয়াজ (কুচোনো)
৪টি গোটা কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
পরিমাণমতো তেল
প্রণালী: প্রথমে পুঁই পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে নুন মাখিয়ে নিতে হবে। এরপর চিংড়িগুলোকে ধুয়ে নিতে হবে। তারপর চিংড়ির মধ্যে পুড় ভরে নিয়ে পাতার মধ্যে সেগুলোকে দিয়ে ছোট ছোট করে বেঁধে নিতে হবে। পাশাপাশি একটি কড়াইতে তেল গরম করে তাতে গোটা কাঁচালঙ্কা দিয়ে দিন। তারপর ধীরে ধীরে পুঁই পাতা গুলো সুতো দিয়ে মুড়িয়ে ভালোকরে ভেজে নিন। এরপর পুঁই পাতাগুলো নরম হয়ে এলে খুব সাবধানে উল্টাবেন নয়তো ভেঙে যেতে পারে। দুটো পিস সমানভাবে ভাজা হয়ে গেলে গ্যাসটা নিভিয়ে দিয়ে তারপর গরম গরম ভাতে সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













