বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম বৃহৎ গাড়ি প্রস্তুতকারী সংস্থা টাটা মোটরস ভারতীয় বাজারে তাদের নতুন কমপ্যাক্ট সেডান টাটা এরিস (Tata Aeris) লঞ্চ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল নতুন টাটা এরিসের প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য (Price) বেশ কম। যা স্বল্প বাজেটের ক্রেতাদের নিঃসন্দেহে আকৃষ্ট করবে। এমতাবস্থায়, আপনিও যদি এটি নতুন গাড়ি কেনার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। নতুন টাটা এরিসের (Tata Motors) প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৫.২৯ লক্ষ টাকা। গাড়িটি পেট্রোল এবং সিএনজি উভয় বিকল্পেই উপলব্ধ হবে। বর্তমান প্রতিবেদনে নতুন টাটা এরিসের সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
ভারতে এন্ট্রি টাটার নতুন সেডান Aeris (Tata Aeris)-এর:
নতুন টাটা এরিসের ইঞ্জিন: জানিয়ে রাখি যে, নতুন টাটা এরিস ১.২-লিটার রেভোট্রন পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হয়। এটিতে ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি গিয়ারবক্স রয়েছে। সিএনজি মডেলেও এএমটি বিকল্প রয়েছে। সিএনজির ক্ষেত্রে সংস্থার টুইন-সিলিন্ডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর উদ্দেশ্য হল সেডানটির দৈনন্দিন ব্যবহারযোগ্যতা ও বুট স্পেসকে প্রভাবিত না করে গাড়িতে সিএনজি ট্যাঙ্কের জায়গার আরও ভালো ব্যবহার করা।

টাটা এরিসের বৈশিষ্ট্য: সংস্থাটি নতুন টাটা এরিসকে প্রচলিত সেডানগুলি থেকে কিছুটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছে। এতে রয়েছে এলইডি হেডল্যাম্প ও ডিআরএল, একটি চওড়া লোয়ার গ্রিল, ডায়মন্ড-কাট অ্যালয় হুইল এবং ইনফিনিটি কানেক্টেড এলইডি টেইল ল্যাম্প। গাড়িটিতে আরও রয়েছে ডুয়াল-টোন ব্ল্যাক রুফ, হুইল আর্চে কসমো গ্রেইন ফিনিশ এবং ক্রোম-লাইনযুক্ত ডোর হ্যান্ডেল। সংস্থাটি এই গাড়িটিকে এমন একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, যা পারিবারিক গাড়ির পাশাপাশি স্টাইল পছন্দকারী গ্রাহকদেরও ভালো লাগবে। ফিচার্সের কথা বলতে গেলে, নতুন টাটা এরিস সেডানটিতে রয়েছে ভেন্টিলেটেড লেদারেট সিট, ওপেনভিউ ড্যাশবোর্ড এবং একটি ডুয়াল-স্ক্রিন সেটআপ। এছাড়াও, গাড়িটিতে রয়েছে একটি ২৬.০৩ সেমির এইচডি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি ১২.৭ সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এটি ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোও সাপোর্ট করে।
আরও পড়ুন: প্রতি লিটারে খরচ হবে মাত্র ২৫ টাকা! অক্টোবরেই আসছে ১০০ শতাংশ ইথানল গাড়ি, জানালেন গড়করি
এছাড়াও, সংস্থাটি একটি ডুয়াল স্মার্টফোন ডেক যুক্ত করেছে। যা ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা দেয়। পাশাপাশি, এটি iRA কানেক্টেড কার টেকনোলজির মাধ্যমে ৩৫ টিরও বেশি কানেক্টেড ফিচার্স প্রদান করে। এই সেডানটিতে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল থেকে শুরু করে রিয়ার এসি ভেন্ট এবং ৬৫ ওয়াটের টাইপ-সি চার্জিং পোর্টও দেওয়া হয়েছে। সুরক্ষা বৈশিষ্ট্যের দিক থেকে, টাটা এরিসে স্ট্যান্ডার্ড হিসাবে ৬ টি এয়ারব্যাগ রয়েছে। এছাড়াও, এতে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, ইবিডি ও সিএসসি সহ এবিএস, হিল হোল্ড কন্ট্রোল এবং আইএসওফিক্স চাইল্ড সিট অ্যাঙ্করের মতো ফিচার রয়েছে। টাটা এরিসে একটি ব্লাইন্ড ভিউ মনিটর এবং একটি মাল্টিভিউ ডিজিটাল ভিডিও রেকর্ডারও রয়েছে। এতে 2D এবং 3D ভিউ অপশন সহ একটি ৩৬০-ডিগ্রি এসভিএস এইচডি ক্যামেরাও রয়েছে। এছাড়াও গাড়িটিতে অটোমেটিক হেডল্যাম্প, রেইন-সেন্সিং ওয়াইপার এবং রিয়ার ডিফগারের মতো ফিচারও রয়েছে।
নতুন টাটা এরিসের দাম: এবারের নতুন টাটা এরিসের দাম নিয়ে আলোচনা করা যাক। টাটা এরিসের এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৫.২৯ লক্ষ টাকা থেকে এবং এর টপ ভেরিয়েন্টের দাম ৮.৭৪ লক্ষ টাকা। টাটা এরিসের সিএনজি মডেলের দাম ৬.২৯ লক্ষ টাকা থেকে ৯.৭৪ লক্ষ টাকা পর্যন্ত। টাটা এরিস পেট্রোল ম্যানুয়াল মডেলের দাম শুরু হচ্ছে ৫.২৯ লক্ষ টাকা থেকে। যেখানে পেট্রোল এএমটি মডেলের দাম শুরু হচ্ছে ৬.৬৯ লক্ষ টাকা থেকে। এছাড়াও, সিএনজি ম্যানুয়াল মডেলের দাম শুরু হচ্ছে ৬.২৯ লক্ষ টাকা থেকে এবং সিএনজি এএমটি মডেলের দাম শুরু হচ্ছে ৭.৬৯ লক্ষ টাকা থেকে।













