বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) তথা FD করা বিনিয়োগকারীরা বাল্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার রিপোর্ট, প্রদর্শন এবং প্রয়োগ করার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) তথা RBI বাল্ক ডিপোজিটের হারকে স্বচ্ছ ও সহজে বোধগম্য করার লক্ষ্যে এবং সমস্ত ব্যাঙ্কের (Bank) শাখায় একই ধরনের ডিপোজিটের জন্য সামঞ্জস্যপূর্ণ হার নিশ্চিত করতে নতুন নিয়মাবলি কার্যকর করেছে। এই নতুন নিয়মটি বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে শুরু করে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, লোকাল এরিয়া ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্ক এবং আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মূলত, এই পরিবর্তন ও প্রক্রিয়া বড় অঙ্কের ডিপোজিট করা গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি কারণও রয়েছে। বড় অঙ্কের ডিপোজিটকে সাধারণ রিটেল FD থেকে ভিন্নভাবে বিবেচনা করা হয়।
১ অক্টোবর থেকে FD (Fixed Deposit)-র ক্ষেত্রে লাগু RBI-র নতুন নিয়ম!
বাল্ক FD-র সুদের হার প্রকাশ করা হবে: জানিয়ে রাখি যে, আগামী ১ অক্টোবর থেকে, ব্যাঙ্কগুলিকে প্রতি কার্যদিবসে সকাল ১০ টার মধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রযোজ্য বাল্ক-ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে। এর জন্য ১০ মিনিটের একটি গ্রেস পিরিয়ড দেওয়া হবে। অর্থাৎ সকাল ১০ টা বেজে ১০ মিনিট পর্যন্ত সুদের হার আপডেট করা যাবে। যোগ্য ডিপোজিটের ক্ষেত্রে সুদ প্রদানের ক্ষেত্রেও ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলিকে তাদের ওয়েবসাইটে প্রদর্শিত হার মেনে চলতে হবে। এর ফলে বিনিয়োগকারী বড় অঙ্কের বাল্ক FD বুকিং বা দর কষাকষির সময় একটি সরাসরি রেফারেন্স পয়েন্ট পাবেন। মনে রাখতে হবে যে, শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কগুলির ক্ষেত্রে বাল্ক ডিপোজিট বলতে সাধারণত ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের সিঙ্গেল রুপির টার্ম ডিপোজিট বোঝায়। তবে, নির্দিষ্ট কিছু ধরনের ব্যাঙ্কের জন্য এই লিমিট ভিন্ন হতে পারে।

প্রত্যেক শাখায় অভিন্ন সুদের হার: আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যা কার্যকর করা হবে তা হল, ব্যাঙ্কগুলি এখন থেকে শুধুমাত্র ভিন্ন ভিন্ন ব্রাঞ্চে জমা করা হয়েছে বলে একই ধরনের বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে আর ভিন্ন ভিন্ন সুদের হার দিতে পারবে না। এর ফলে এটি নিশ্চিত হবে যে, একই দিনে নেওয়া একই পরিমাণ ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্কের প্রতিটি শাখায় একই হারে সুদ পাওয়া যাবে। ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য লিকুইডিটি কভারেজ রেসিও (LCR)-র ওপর নির্ভর করে ব্যাঙ্কগুলি বাল্ক ডিপোজিটের জন্য বিভিন্ন হার নির্ধারণ করতে পারে।
আরও পড়ুন: UPI চার্জের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ! ২ অক্টোবর পালন ‘No UPI Day’
উল্লেখ্য যে, এই একই ছাড় প্রবাসী ভারতীয়দের নির্দিষ্ট কিছু রুপি ডিপোজিটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর অর্থ হল, ব্যাঙ্কগুলি LCR ফ্রেমওয়ার্কের অধীনে প্রযোজ্য রান-অফ রেট বিবেচনায় রেখে যোগ্য ব্যক্তিদের বাল্ক ডিপোজিটের ওপর ভিন্ন ভিন্ন সুদের হার দিতে পারবে। এছাড়াও, নতুন নিয়মগুলি শুধু দেশীয় ডিপোজিটের ক্ষেত্রেই নয়, বরং Non-Resident Rupee Deposit Framework-এর অধীনে রাখা নির্দিষ্ট কিছু বাল্ক ডিপোজিটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আরও পড়ুন: এশিয়ান গেমসে স্কোয়াশে রুপো পেলেন অনাহত-অভয়! হাতছাড়া সরাসরি অলিম্পিকে এন্ট্রির সুযোগ
ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীদের ওপর এর প্রভাব কী হবে: জানিয়ে রাখি যে, এখন বেশিরভাগ রিটেল ফিক্সড ডিপোজিট (FD) বিনিয়োগকারীদের জন্য, এই পরিবর্তনগুলির অর্থ এই নয় যে তাঁদের বিদ্যমান FD সুদের হার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে বা ১ অক্টোবর, ২০২৬ থেকে এতে কোনও পরিবর্তন আসবে। বরং নতুন কাঠামোটি মূলত এই বিষয়টিকে প্রকাশ করে যে, ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি কীভাবে বাল্ক ডিপোজিটের ওপর হার নির্ধারণ, রিপোর্ট এবং বাস্তবায়ন করবে। সামগ্রিকভাবে, এই পরিবর্তনের ফলে বড় অঙ্কের বিনিয়োগকারীদের জন্য, বুকিংয়ের তারিখে ব্যাঙ্কের উল্লিখিত রেট যাচাই করে নেওয়া অত্যন্ত সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ হবে।













