বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পর রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। সেই প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হল অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। যেখানে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ১ কোটি ৫৮ লক্ষ মহিলারা এই যোজনার টাকা পেয়ে গিয়েছেন। তবে সেপ্টেম্বরে টাকা ঢুকতে শুরু করেছে ১৭ তারিখ থেকে। যদিও মুশকিল হল এখনো অনেকেই এই যোজনার টাকা পাননি। আর এমন অভিযোগ যদি আপনার থাকে তাহলে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে যাচাই করে নিন।
অন্নপূর্ণার টাকা কেন এল না? চেক করুন ৫ বিষয় (Annapurna Bhandar)
১) সবার প্রথমে দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি কোন স্তরে রয়েছে। পাশাপাশি এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কিনা সেই বিষয়ে নজর দিতে হবে। কারণ, অ্যাপ্রুভড হওয়ার পর টাকা পাঠানোর জন্য ডিবিটি স্টেপ রয়েছে। তাই এই স্টেপটি একবার চেক করুন।
২) অনেকের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম্বার জন্মের তারিখের মিল থাকেনা। এমন পরিস্থিতিতে টাকা না ঢুকতে পারে। তাই এমন সমস্যা রয়েছে কিনা সেটি একবার চেক করে নিন।

আরও পড়ুন: ট্রেনে ID প্রুফ নেই? এই সরকারি অ্যাপ থাকলেই মিলবে সমাধান
৩) একবার নিজের আবেদন পত্র খুঁটিয়ে দেখুন। সেখানে নামের বানান ঠিকানা বয়স ঠিকঠাক রয়েছে কিনা সেটাও নজরে রাখবেন। এছাড়াও আধার কার্ডের নম্বরটা ঠিক দিয়েছেন কিনা সেটাও যাচাই করে নেবেন।
৪) অনেকে আবার অন্নপূর্ণা যদিও না স্ট্যাটাস ফারদার ভেরিফিকেশন হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন। হয়তো আপনার কোন তথ্য সম্পর্কে কিছু খোঁজ নিতে চান অধিকারিকেরা।
৫) একবার ঠিক করে ডিবিটি লিঙ্ক চেক করুন। দেখুন তো ব্যাঙ্কের সঙ্গে ঠিক ঠাক ডিবিটি লিঙ্ক করা আছে কি না। এক্ষেত্রে উমঙ্গ অ্যাপে গিয়ে ডিবিটি লিঙ্ক চেক করতে পারেন। এছাড়া এনপিসিআই-এর ওয়েবসাইটে গিয়েও ডিবিটি লিঙ্ক চেক করতে পারেন।
আপনার তথ্য ঠিক থাকা সত্ত্বেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে দ্রুত অভিযোগ জানান সরকারের কাছে। এর জন্য রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর- ৮২৮২০৮২৮২০। এই নম্বরে সোম থেকে শনি সকাল ৯টা থেকে সন্ধে ৬টার মধ্যে ফোন করতে পারেন (Annapurna Bhandar)।













