নতুন বছরের শুরুতেই খুলছে নিউ গড়িয়া মেট্রো! সেক্টর ৫ পর্যন্ত কবে ছুটবে ট্রেন?

Published on:

Published on:

New Garia Metro Station opening on this date
Follow

বাংলা হান্ট ডেস্ক : এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ নিউ গড়িয়া (New Garia Metro Station) বা কবি সুভাষ মেট্রো স্টেশন। কবে খুলবে সেই মেট্রো স্টেশন এই প্রশ্ন এই ঘুরপাক খাচ্ছে সবার মনে। কাজ চলছে দ্রুতগতিতে। একইসঙ্গে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো যোগাযোগ চালুর কাজও এগোচ্ছে।স্টেশনটি পুনর্নির্মাণের কাজ দ্রুত শেষ করতে বাড়তি কর্মী নামানো হয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে দিন-রাত কাজ চলছে বলে জানা গিয়েছে।

কবে খুলবে নিউ গড়িয়া মেট্রো স্টেশন (New Garia Metro Station) ?

মেট্রো সূত্রে খবর, আগামী ১ জানুয়ারি থেকেই স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে কাজের পথে সাম্প্রতিক ভারী বৃষ্টি কিছুটা বাধা তৈরি করেছে। তার পরেও সময়সীমা ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। স্টেশনের পরিকাঠামো তৈরির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পাইলিংয়ের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এখন বাকি থাকা অন্যান্য নির্মাণ ও পরিষেবা সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

কেন এতদিন বন্ধ এই স্টেশন? ২০২৫ সালের ২৮ জুলাই নিউ গড়িয়া স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সময়ই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পুরনো কাঠামো সরিয়ে স্টেশনটিকে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিকে অনুমান করা হয়েছিল, প্রায় ১০ থেকে ১২ মাসের মধ্যে পুনর্নির্মাণের কাজ শেষ করে স্টেশন চালু করা সম্ভব হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি।

এবার অবশ্য নতুন করে সময়সীমা বেঁধে কাজ এগোচ্ছে। ১ জানুয়ারি ২০২৭-কে সামনে রেখে স্টেশনটির বাকি কাজ শেষ করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ে পরিষেবা চালু হলে দীর্ঘদিন ধরে বিকল্প স্টেশনের উপর নির্ভর করা যাত্রীদের দুর্ভোগও কমবে।নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। অরেঞ্জ লাইনের এই অংশ চালু হলে শহরের দক্ষিণ প্রান্তের সঙ্গে তথ্যপ্রযুক্তি ও কর্মসংস্থানকেন্দ্রিক গুরুত্বপূর্ণ এলাকা সেক্টর ফাইভের যোগাযোগ আরও সহজ হবে।

New Garia Metro Station opening on this date

আরও পড়ুন : মাত্র ৫০ হাজার দিলেই ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুন সিংয়ের

এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ চিংড়িঘাটায় ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে মেট্রোর উড়ালপুল নির্মাণ সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। এখন সিগন্যালিংয়ের কাজ চলছে, যা চলতি বছরের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন বছরের গোড়াতেই নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হতে পারে। ফলে ২০২৭ সালের শুরুতে মেট্রো যাত্রীদের জন্য খুশির খবর আসতে চলেছে। এখন দেখার লক্ষ্যমাত্রা মেনে ঠিক কবে খুলবে নিউ গড়িয়া মেট্রো স্টেশন।