লাগবে না সুদ, কিস্তিতে লোন নিন LPG সিলিন্ডার, কীভাবে বুক করবেন?–

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) যেকোনো গৃহস্থ বাড়িতেই অত্যন্ত জরুরি নিত্যপ্রয়োজনীয় জিনিস। রোজের রান্নাবান্না করতে গ্যাস ছাড়া চলে না। রান্নার মাঝে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে দুর্ভোগ বাড়ে। অতিরিক্ত গ্যাস সিলিন্ডার বাড়িতে থাকলে চিন্তা নেই। কিন্তু তা না থাকলে আবার সিলিন্ডার বুকিংয়ের ঝামেলা পোহাতে হয়। তবে এবার হাতে পর্যাপ্ত টাকা না থাকলে লোনও নিতে পারবেন গ্যাস সিলিন্ডার।

এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পাবেন লোনে

এবার থেকে লোনেও নিতে পারবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। ভারত পেট্রোলিয়াম গ্যাসের মাইক্রোফাইন্যান্স সুবিধায় মিলবে এই পরিষেবা। সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এলপিজি রিফিলের জন্য সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত মাইক্রো লোন নেওয়া যাবে। কোনও সুদ ছাড়াই সহজে কিস্তিতে এই টাকা মেটানো সম্ভব।

LPG cylinder now are available in loan

লাগবে না সুদ: কোনও সুদ ছাড়াই এই ঋণের টাকা মেটানো যাবে। তাই পুরো টাকা একসঙ্গে জোগাড় করতে না পারলেও প্রয়োজনের সময় এলপিজি রিফিল করিয়ে নেওয়া যাবে। জানা যাচ্ছে, ‘Buy now pay later’ মডেলের উপরে ভিত্তি করে এই পরিষেবা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন : একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে বড় রদবদল! বাতিল পুরনো প্যানেল, নতুন তালিকা প্রকাশ SSC-র

কিস্তিতে হবে লোন শোধ: এই পরিষেবায় এলপিজি (LPG Cylinder) রিফিলের জন্য মাত্র ৬০০ টাকায় মিলবে মাইক্রো লোন। এই লোনের উপর কোনও সুদ লাগবে না। ১০০ টাকা করে ৬ টি কিস্তিতে সাপ্তাহিক ভিত্তিতে এই টাকা পরিশোধ করা যাবে।

আরও পড়ুন : কুচো মাছ বাছতে দিন কাবার, এই কৌশল শিখে রাখলে নিমেষেই পরিস্কার হবে ঝুড়ি ঝুড়ি মাছ

কারা পাবেন এই পরিষেবা, তা ভারত গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রাপ্যতা ও যোগ্যতার বিচারে নিশ্চিত করে নেওয়া উচিত।