বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের পর এবার দুর্গাপুজোতেও আসছে বদল। তৃণমূল আমলে বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর (Durga Puja 2026) বিসর্জনের সময় অনুষ্ঠিত হচ্ছিল কার্নিভাল। কিন্তু এবার আসছে বদল। কার্নিভাল বাদ দিয়ে এবার মহালয়ায় বিশেষ আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। দেবীপক্ষের সূচনাতেই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে ইডেনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও থাকার কথা রয়েছে ওই অনুষ্ঠানে।
মহালয়ায় (Durga Puja 2026) ইডেনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান
আগামী ১০ অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের। জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই একাধিক অনুষ্ঠান রয়েছে। মহালয়ার সকালে মহিষাসুরমর্দিনী বাজানো হতে পারে গঙ্গার ৫ টি ঘাট থেকে। ঘাটগুলিকে এদিন আলোয় সাজিয়ে তোলাও হতে পারে বলে শোনা যাচ্ছে। বেলার দিকে এদিন রেড রোডে একটি রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী, যেখানে মুখ্যমন্ত্রীরও থাকার সম্ভাবনা রয়েছে।

জানুন পুরো অনুষ্ঠান সূচি: এদিন মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টা থেকে ইডেন গার্ডেন্সে। সন্ধ্যা ৭ টা-সাড়ে ৭ টা পর্যন্ত চলবে মূল সাংষ্কৃতিক অনুষ্ঠান। এরপর শুরু হবে প্রধানমন্ত্রীর উমা বরণ অনুষ্ঠান। এই পর্বে তিনি প্রতিমার চক্ষুদান করতে পারেন বলেও খবর। আরও জানা যাচ্ছে, সাড়ে ৭ টার পর ১০ মিনিটের জন্য থ্রিডি ম্যাপিং এর আয়োজন করা হবে।
আরও পড়ুন : হঠাৎ অগ্নিমিত্রার সঙ্গে শ্রীলেখা! দলবদলের জল্পনা নিয়ে কী ইঙ্গিত দিলেন অভিনেত্রী?
কোন কোন পুজোর উদ্বোধন: ৭ টা ৪০ নাগাদ শহরের অন্যতম বড় ৫ টি পুজোর (Durga Puja 2026) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সুরুচি সঙ্ঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, চেতলা অগ্রণী, সন্তোষ মিত্র স্কোয়ার এবং ত্রিধারা রয়েছে এই তালিকায়। এরপর রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর রাত সাড়ে ৮ টার পর ড্রোন প্রদর্শনী ও আতশবাজির আয়োজন করা হবে বলে খবর।
আরও পড়ুন : লাগবে না সুদ, কিস্তিতে লোন নিন LPG সিলিন্ডার, কীভাবে বুক করবেন?–
এদিন ইডেন গার্ডেন্সে একসঙ্গে ৩০০০ ঢাকি ঢাক বাজাবেন বলে জানা যাচ্ছে। হতে পারে বিশ্বরেকর্ড। তবে এখনও পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য কোনও টিকিট বিক্রি শুরু হয়নি। বিশেষ বিশেষ ব্যক্তিদেরই শুধু পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। তবে রেড রোডে লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন, যেখানে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে।













