বাংলা হান্ট ডেস্ক: আজকাল সারা বছরই বাজারে ফুলকপি পাওয়া যায়। টাটকা না হলেও খেতে খুব একটা মন্দ হয় না সেগুলি। তবে তাজা হোক বা না হোক ফুলকপি ভালোভাবে ধুয়ে না রান্না করলেই মুশকিল। ফুলকপি বা ব্রকলির মধ্যে পোকা লুকিয়ে থাকে বহু সময়। আর আজকের প্রতিবেদনে রইলো কিভাবে সেগুলি থেকে মুক্তি পাবেন তার ঘরোয়া টোটকা।
ফুলকপি রান্নার আগে পোকা তাড়ানোর সহজ উপায় জানুন (Cooking Tips)
প্রথমে ফুলকপি থেকে মাঝামাঝি ভাবে কেটে নিন। এরপর সেগুলি থেকে ফুলের ডাঁটিগুলো ছাড়িয়ে নিতে পারে। তারপর একবার হালকা গরম জল নিন। তার মধ্যে এক চামচ নুন ও হলুদ মিশিয়ে নিন (Cooking Tips)।
এবার ওই জলের মধ্যে ফুলকপি গুলো ডুবিয়ে নিন। তারপর মিনিট পাঁচেক ওইভাবে রেখে দিন। তারপর ফুলকপি গুলো তুলে পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নিন। এতে সমস্ত ময়লা ও কি পতঙ্গগুলো দূর হয়ে যাবে।

আরও পড়ুন: পূজোয় ঘুরে আসুন পাহাড় আর পাইন বনের মাঝে তেরজুম, কোথায় আছে জানেন?
গরম জল করার ঝক্কি এড়াতে চাইলে বেকিং সোডার সাহায্য নিতে পারেন। বেকিং সোডাও ফুলকপিতে থাকা পোকা ও ময়লা পরিষ্কার করে দেয়।
একটি পাত্রে পর্যাপ্ত জল নিন। তার মধ্যে বেকিং সোডা মিশিয়ে দিন। এতে ফুলকপি মিনিট পনেরো ভিজিয়ে রাখুন। তারপরে ফুলকপিটা তুলে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিন (Cooking Tips)।













