বাংলা হান্ট ডেস্ক : পুজোর আবহে অক্টোবর মাসটা বাঙালির কাছে শুধু উৎসবের নয়, খরচেরও সময়। বাড়তি আয়ের আশাও অনেকের মধ্যে কাজ করে। সেই জায়গা থেকেই লটারিতে ভাগ্য পরীক্ষা করার প্রবণতাও দেখা যায়। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, এ মাসে অবশ্য সব রাশির (Zodiac Signs) জন্য একই ধরনের আর্থিক ইঙ্গিত নেই। কোথাও রয়েছে অর্থলাভের সম্ভাবনা, আবার কোথাও বাড়তি সতর্কতার পরামর্শ।
এই মাসে কোন কোন রাশির (Zodiac Signs) লটারি ভাগ্য ভালো ?
মাসের শুরুতেই যাঁদের জন্য তুলনামূলক ইতিবাচক সময় দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে রয়েছে মিথুন ও কন্যা। মিথুন রাশির ক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকটিকে অর্থপ্রাপ্তির জন্য ভাল সময় বলা হচ্ছে। তবে বেশি দামের টিকিট বা বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভাল। কন্যার ক্ষেত্রেও মাসের প্রথম পর্বটি অনুকূল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে পারে, তাই মাঝামাঝি থেকে মাসের শেষ পর্যন্ত লটারির ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ রয়েছে।
বৃষ রাশির ক্ষেত্রে সুযোগটা মাসের শুরুতে। ওই সময় ভাগ্য পরীক্ষা করে দেখা যেতে পারে বলে জ্যোতিষীয় মতামত। কিন্তু অক্টোবরের দ্বিতীয়ার্ধে সেই সম্ভাবনা তেমন জোরালো নয়। তাই মাসের মাঝামাঝি পেরিয়ে লটারির পিছনে টাকা খরচ না করাই ভাল বলে মনে করা হচ্ছে। কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আবার মাসের মাঝামাঝি সময়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওই সময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বলে গণনা বলছে। লটারি কাটার ইচ্ছা থাকলেও আবেগের বশে বেশি টাকা খরচ না করে সীমার মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে ধনু ও কুম্ভ রাশির ক্ষেত্রে অক্টোবরের আর্থিক দিকটি তুলনামূলকভাবে ইতিবাচক। ধনুর ক্ষেত্রে পুরো মাসেই অর্থলাভের সম্ভাবনার কথা বলা হচ্ছে। কুম্ভের ক্ষেত্রে বিশেষভাবে মাসের মধ্যভাগকে অনুকূল ধরা হয়েছে। তবে দুক্ষেত্রেই লটারিকে নিশ্চিত আয়ের উৎস হিসেবে না দেখার পরামর্শই প্রযোজ্য। মীন রাশির ক্ষেত্রেও আর্থিক পরিস্থিতি মোটের উপর শুভ হতে পারে। লটারি কাটার ইচ্ছা থাকলে বড় অঙ্কের পরিবর্তে সামান্য অর্থে চেষ্টা করার কথা বলা হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে ছবিটা অনেকটাই অনিশ্চিত—আর্থিক লাভ হতে পারে, আবার নাও হতে পারে। তাই ঝুঁকি নেওয়ার আগে পরিস্থিতি বুঝে এগোনোর পরামর্শ রয়েছে।
এবার তুলনামূলক সতর্কতার তালিকায় রয়েছে মেষ, সিংহ, তুলা এবং বৃশ্চিক। মেষের ক্ষেত্রে বিশেষ করে মাসের শেষভাগ এড়িয়ে চলার কথা বলা হয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে একান্তই লটারি কাটতে চাইলে মাসের শেষ দিকে খুব অল্প অর্থ ব্যবহার করার পরামর্শ রয়েছে। তুলার ক্ষেত্রে বড় অর্থপ্রাপ্তির যোগ বিশেষ জোরালো নয়। আর বৃশ্চিকের ক্ষেত্রে আয়-ব্যয়ের ভারসাম্যে ব্যয়ের দিকটি ভারী হতে পারে বলে লটারি থেকে দূরে থাকাই ভাল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : ‘জামাই আদর পাচ্ছিল, যারা রয়ে গেছে তাদেরকেও ঘাড় ধরে বার করা হবে’, স্পষ্ট বার্তা দেবজিৎ সরকারের
অক্টোবরে লটারির ক্ষেত্রে কোনো রাশির জন্য মাসের শুরু, কারও জন্য মাঝামাঝি, আবার কারও ক্ষেত্রে পুরো মাসেই সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে জ্যোতিষীয় গণনা কোনও নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয় এবং লটারিতে লাভের নিশ্চয়তাও দেয় না। তাই পুজোর বাড়তি খরচ সামলাতে গিয়ে ভাগ্যের উপর নির্ভর করে প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ না করাই বুদ্ধিমানের কাজ।













