রোজ খালি পেটে কাঁচা রসুন খাচ্ছেন? শরীরে কী কী ঘটছে জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রান্নাঘরের কিছু ঘরোয়া উপকরণেই এমন গুণ লুকিয়ে রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এমনই এক উপকরণ হল রসুন (Garlic)। বহুকাল ধরেই বিভিন্ন ভেষজ চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে রসুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুন, হৃদযন্ত্রও রাখে সুস্থ। রোজ সকালে খালি পেটে রসুন খেলে কী উপকার পাওয়া যায় জানেন?

কাঁচা রসুন (Garlic) খেলে কী হয়?

রসুন ছেঁচার পর বা চেবানোর পর তা থেকে ‘অ্যালিসিন’ নামে এক সালফার যৌগ নির্গত হয়। খালি পেটে এটি দ্রুত শোষিত হয়ে যায়। শরীরকে নানান ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। সর্দি কাশির মতো সংক্রমণের তীব্রতা অনেকটাই কমিয়ে দেয় রসুন।

Health benefits of eating raw garlic

কোষ্ঠকাঠিন্য দূর করে: খালি পেটে কাঁচা রসুন খেলে রক্তচাপ ও ক্ষতিকর কোলেস্টেরল থাকে নিয়ন্ত্রণে। রক্ত সঞ্চালন উন্নত করে রক্তনালীর প্রদাহ দূর করতে সহায়তা করে। হৃদরোগের ঝুঁকি কমে কাঁচা রসুন খেলে। পাচক এনজাইম নিঃসরণ বাড়ায় এবং পরিপাকতন্ত্রকে সক্রিয় করে কাঁচা রসুন। এতে পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে রসুনের প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল। খাবারের আগে কাঁচা রসুন খেলে খাবার হজম দ্রুত হয়।

আরও পড়ুন : নিশ্চিন্তে সারুন শপিং, পুজোর মুখে তিন লাইনে বাড়ল মেট্রো

অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রসুনে: রসুনে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এতে দীর্ঘমেয়াদে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে, শক্তি বাড়ে, জটিল রোগের ঝুঁকিও কমে। কাঁচা রসুন (Garlic) লিভারের প্রয়োজনীয় এনজাইমগুলিকে সক্রিয় করে তোলে। এতে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন ও ভারী ধাতু বেরিয়ে যায়।

আরও পড়ুন : নিরামিষে অরুচি? এভাবে রাঁধুন পাঁপড়ের তরকারি, মাছ-মাংস ফেলে খাবেন

কাঁচা রসুনে অ্যালিসিনের পরিমাণ থাকে বেশি। কাঁচা রসুনের সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে ১ টি বা ২ টি রসুনের কোয়া কুচি বা থেঁতো করে ১০ মিনিট রেখে দিন। তবে পাকস্থলী সেনসিটিভ হলে, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকলে কাঁচা রসুন এড়িয়ে চলাই ভালো। যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তাদেরও বুঝে খাওয়া উচিত কাঁচা রসুন।