বাংলাহান্ট ডেস্ক : বলিউডে ফের পরকীয়ার গুঞ্জন। টিনসেল টাউনে কানাঘুষো, এক বাঙালি অভিনেতার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন কাজল (Kajol)। বিষয়টি কানে উঠেছে স্বামী অজয় দেবগনেরও। আর তাই নিয়েই নাকি পরিবেশ থমথমে দেবগন বাড়ির অন্দরমহলে।
কেরিয়ারের শীর্ষে থাকার সময়েই বিয়ে কাজলের (Kajol)
বলিউড ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’দের মধ্যে অন্যতম কাজল ও অজয়। অনেক বাধাবিপত্তি পেরিয়ে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অবস্থায় অজয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কাজল। অভিনেত্রী জানান, নব্বইয়ের দশকে তিনি কেরিয়ারের শীর্ষে। ঠিক সেই সময়ই তাঁর বিয়ের খবরে চমকে উঠেছিলেন ভক্তরা।

রাজি ছিলেন না বাবা: কাজল জানান, অনেকেই তাঁকে এই সিদ্ধান্ত বদলানোর পরামর্শ দিয়েছিলেন। বেঁকে বসেছিলেন স্বয়ং অভিনেত্রীর বাবা সোমু মুখোপাধ্যায়। তাঁর কথা ছিল, কেরিয়ারের এই সময়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া বড় ভুল। তবে বাবাকে পাশে না পেলেও মা তনুজা মেয়ের মন বুঝেছিলেন। তাঁর সমর্থন সাহস যুগিয়েছিল কাজলকে।
আরও পড়ুন : ‘জামাই আদর পাচ্ছিল, যারা রয়ে গেছে তাদেরকেও ঘাড় ধরে বার করা হবে’, স্পষ্ট বার্তা দেবজিৎ সরকারের
অজয়ের সম্পর্কে কাজল: অবশেষে ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি একদম ছিমছাম ভাবে নিজেদের বাড়ির ছাদে পরস্পরকে বিয়ে করেন কাজল (Kajol) ও অজয়। পরে এক সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটি মনে করে কাজল বলেছিলেন, প্রথম দেখায় তিনি ভেবেছিলেন অজয়ের খুব ‘অ্যাটিটিউড’। কিন্তু পরে তিনিই হয়ে ওঠেন কাজলের সারা জীবনের সঙ্গী।
আরও পড়ুন : ইলিশের নামে ঢেলা মাছ গছিয়ে দেয়নি তো বাজারে? পার্থক্য করবেন কীকরে?
প্রসঙ্গত, অনেকের মতে কেরিয়ারের শীর্ষে থেকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নতুন ট্রেন্ড শুরু করেছিল কাজল। কিন্তু অভিনেত্রী একথা মানতে নারাজ। তাঁর মতে, তাঁর আগেও এই একই কাজ করেছিলেন শর্মিলা ঠাকুর, সায়রা বানুর মতো অভিনেত্রীরা। তাঁরাও কেরিয়ারের শীর্ষে থেকে বিয়ে করে বিয়ের পরেও দারুণ দারুণ কাজ করেছেন।













