একধাক্কায় ৫২% DA বৃদ্ধির ঘোষণা রাজ্যে, পুজোর আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতায় বিরাট লাফ

Published on:

Published on:

Dearness Allowance
Follow

বাংলাহান্ট ডেস্ক: আর একদিন পর অক্টোবর মাস। আর অক্টোবরে রাজ্যের সরকারি কর্মচারীদের (Government Employees) রীতিমতো লটারি। মিলবে বর্ধিত ডিএ (Dearness Allowance)। একইসাথে পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে অগ্রিম বেতনও। ষষ্ঠ কমিশনের আওতায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে এক লাফে। এদিকে পঞ্চম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা বেড়েছে ৫২%।

নয়া ডিএ হার পঞ্চম বেতন কমিশনভুক্তদেরও | Dearness Allowance

ফেব্রুয়ারী মাসে ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। যা পয়লা অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। রাজ্য অর্থ দপ্তরের ৪ আগস্ট ২০২৬-এর স্মারক অনুযায়ী, ১ অক্টোবর থেকে সংশোধিত বেতনকাঠামোয় থাকা সরকারি কর্মীদের মূল বেতনের উপর (১৮+২০)= ৩৮ শতাংশ হারে ডিএ মিলবে।

একইভাবে ডিএ বেড়েছে পুরনো বা Pre-Revised বেতনকাঠামোয় থাকা নির্দিষ্ট কর্মীদের ক্ষেত্রেও। তারা ১ অক্টোবর থেকে ১৭১ শতাংশ থেকে বেড়ে ২২৩ শতাংশ DA পাবেন। অর্থাৎ এখানে বৃদ্ধি হয়েছে ৫২ শতাংশ পয়েন্ট। পঞ্চম বেতন কমিশনভুক্তদেরও স্বস্তি দিয়েছে রাজ্য সরকার।

যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন, পঞ্চম পে কাঠামোয় বেতন পাচ্ছেন, তাঁদের মহার্ঘ ভাতার হার ১৭১% থেকে ৫২% বাড়িয়ে ২২৩% করা হয়েছে। নয়া ডিএ বৃদ্ধির হার আগামী ১লা অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। একইভাবে, যাঁরা এখনও ROPA 2009 অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন, তাঁরাও ২২৩% হারে মহার্ঘ ত্রাণ পেতে থাকবেন।

Dearness Allowance(194)

আরও পড়ুন: পোস্ট অফিসের ‘এই’ স্কিমে বড় অঙ্কের সুদ! কেবল সুদ হিসেবেই ৪ লক্ষের বেশি, জানুন কীভাবে?

পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকেই ষষ্ঠ পে কমিশনের আওতায় থাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। বাড়তি ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। একইভাবে পঞ্চম পে কাঠামোয় যাঁরা রয়েছেন তাঁরা ২২৩% হারে ডিএ ডিআর পাবেন অক্টোবর থেকে। সবমিলিয়ে পুজোর মাস পয়া সরকারি কর্মচারীদেড় জন্য।