বাংলা হান্ট ডেস্ক: আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসবের মরশুমে মানুষ অনেক সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। আর আপনারও যদি শহরের কোলাহল ছেড়ে পুজোর সময় চান পাহাড়ে শান্ত পরিবেশে সময় কাটাতে তাহলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত গ্রাম (Travel)। এখানে আসলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
পাহাড়ে পুজোর ছুটি, ঘুরে আসুন বাদামতামে (Travel)
দার্জিলিং শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে লেবং উপত্যকার ফিট উচ্চতায় অবস্থিত বাদামতাম চা বাগান। এখানে আসলে পরে আপনি পাবেন শহরের কোলাহল থেকে দূরে থাকতে। পাশাপাশি মিলবে এখানেই নির্জনতা ও শান্তির পরিবেশ (Travel)।
এখানে আসলে মনে হয় দেখতে পাবেন পাহাড়ি গ্রাম্য পরিবেশ। পাশাপাশি শহরের ব্যস্ততা থেকে প্রকৃতির নিবিড়ে শান্তি উপভোগ করতে পারবেন এখানে আসলে। দার্জিলিং এর বিভিন্ন স্থান এখান থেকে সহজে ঘুরে আসতে পারেন। যার মধ্যে রয়েছে- টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং রোপওয়ে প্রমূখ জায়গা।

আরও পড়ুন: লঙ্কা-পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল পোস্ত বড়ার টক, সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপি
পাশাপাশি কাছেই রয়েছে বাদামতিম মনেস্ট্রি। কাঞ্চনজঙ্ঘাতে পিছনে রেখে চা পাতা তোলা ও চা তৈরির প্রক্রিয়া দেখার সুযোগ পাবেন এখানে আসলে। পাশাপাশি পাবেন স্থানীয় গ্রাম বাসিন্দাদের সঙ্গে কথা বলাও তাদের সংস্কৃতি এবং জীবন যাপন দেখার সুযোগ হবে আপনার।
কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে আসার জন্য সবার প্রথম আপনাকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ঘুম বা দার্জিলিং হয়ে বাদামতলা আসতে হবে। দূরত্ব পড়বে প্রায় ৯০ কিলোমিটার। অথবা আপনি নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে আসতে পারেন। সেখানে দূরত্ব পড়বে ৮৬ কিলোমিটার। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে (Travel)।













