বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ওডিআই সিরিজ নিয়ে ব্যস্ত। কিন্তু গুয়াহাটিতে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় বোলাররা যে প্রদর্শন করলেন তা দেখে মাথায় হাত ভারতীয় সমর্থকদের। আগামী বছর আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। এই প্রস্তুতির মাঝে এমন পারফরম্যান্স বুঝিয়ে দিচ্ছে যে ওডিআই দলের বোলিং লাইন-আপে দরকার গুরুত্বপূর্ণ পরিবর্তন।
এদিন চোটের জন্য ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ এবং অলরাউন্ডার নমন ধীর নিজেদের ওভার সম্পূৰ্ণ করতে পারেননি। ফলে আরও সমস্যা বাড়ে ভারতীয় দলের। এই ম্যাচে অভিষেক ঘটানো অভিজ্ঞ মিডিয়াম পেসার আকিব নবী, তরুণ বাঁ-হাতি পেসার গুরনুর ব্রার এবং প্রসিদ্ধ কৃষ্ণ ওভার প্রতি ৯-এর বেশি রান বিলিয়েছেন। শেষদিকে পরপর উইকেট হারালেও ক্যারিবিয়ানরা ভারতের সামনে জয়ের জন্য ৪০৬ রানের লক্ষ্য রেখেছে।
এরপর ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব (২/৬৫) ও রবীন্দ্র জাদেজা (২/৭৫) রানের গতিতে কিছুটা রাশ টানার চেষ্টা করেন। কিন্তু ম্যাচে তিন ক্যারিবিয়ান সেঞ্চুরিয়ান জন ক্যাম্পবেল (১০১), সাই হোপ (১০৪) ও আমির জঙ্গো (১১৪) দাপুটে ব্যাটিংয়ের সামনে তারাও সুবিধা করে উঠতে পারেনি। ম্যাচ জিততে গেলে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা চেজ করে দেখাতে হবে শুভমান গিলদের।
আরও পড়ুন: ভারতীয় দলের জার্সিতে T20 ফরম্যাটে ধোনিকে টপকে গেলেন শ্রেয়স আইয়ার! সামনে শুধু রোহিত শর্মা
এদিন গুরনুর ব্রার ২ টি এবং চোট পাওয়ার আগে প্রসিদ্ধ কৃষ্ণা ১ টি করে উইকেট পেয়েছেন। কিন্তু নিজের ৫ ওভারে প্রসিদ্ধ খরচ করেছেন ৪৫ রান। ২ উইকেট পেলেও নিজের নির্ধারিত ১০ ওভারে ৯৬ রান খরচ করেছেন ব্রার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতের স্কোয়াডে সুযোগ পেয়ে আজ নিজের অভিষেক ম্যাচে ৮.৫ ওভার বোলিং করে ৮৪ রান খরচ করেছেন আকিব নবী।
আরও পড়ুন: কাঁধে গম্ভীরের ভরসার হাত! দুটি বিশ্বরেকর্ড গড়তে মাঠে নামবেন রোহিত শর্মা
ভারতের এই পেস ব্যাটারি যে বিশ্বকাপের জন্য প্রস্তুত নয়, তা এই ম্যাচের পর দিনের আলোর মতোই পরিস্কার। বুমরা সুস্থ থাকলে ওডিআই বিশ্বকাপ খেলবেন। কিন্তু তার পাশে অভিজ্ঞ মহম্মদ সিরাজ বা মহম্মদ সামির মতো তারকাদের না ফেরালে ভারতের এই সমস্যা দূর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।













