মাছ মাংস নয়, এবার রাঁধুন আলুর কোর্মা, ভুলে যাবেন আমিষের স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছ, মাংস যে রোজ রোজ হয় এমনটা নয়। সপ্তাহে বেশ কয়েকদিনই নিরামিষ (Recipe) হয় অনেক বাড়িতে। কিন্তু নিরামিষ মানেই যে মুখভার করতে হবে এর কোনও মানে নেই। নিরামিষ রান্নাকেও এতটাই সুস্বাদু করে তোলা সম্ভব যা মাছ, মাংসকে টেক্কা দিতে পারে।

আলু কোর্মার সহজ রেসিপি (Recipe)

কোর্মা মানেই মাছ বা মাংসের কথাই প্রথমে মাথায় আসে। কিন্তু আলুর কোর্মার নাম শুনেছেন কখনও? মাসের শেষে বাড়িতে মাছ মাংস না থাকলে বানিয়ে ফেলতে পারেন আলুর কোর্মা। কীভাবে বানাবেন, দেখে নিন রেসিপি-

Easy recipe of alu korma

আলু কোর্মার উপকরণ:

মাঝারি আলু- ৫-৬ টি

পেঁয়াজ- ১ টি

রসুনের কোয়া- ৫-৬ টি

টক দই- ১ কাপ

কাজু- ৭-৮ টি

লঙ্কাগুঁড়ো- ১ টেবিল চামচ

ধনেগুঁড়ো- ১ টেবিল চামচ

জিরে গুঁড়ো- ১ টেবিল চামচ

মৌরি- ১ টেবিল চামচ

চাট মশলা- ১ চা চামচ

কসৌরি মেথি- ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

আদা

ধনেপাতা

কাঁচালঙ্কা

আরও পড়ুন : নোয়েল টাটা কেন শেয়ার বাজারে টাটা সন্সের লিস্টিংয়ের বিরোধিতা করছেন? রয়েছে একাধিক কারণ

আলু কোর্মার প্রণালী: পেঁয়াজ কুচি করে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর রসুন ভেজে নিন। বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার ঠাণ্ডা হয়ে গেলে মিক্সিতে পেঁয়াজ, রসুন, কাজু, দই, আদা, ধনেপাতার ডাঁটি, গুঁড়ো মশলা আর নুন দিয়ে ভালো করে বেটে নিন। অন্যদিকে আলু (Recipe) সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে আলু নিয়ে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, কসৌরি মেথি দিয়ে ভালো করে মেখে নিন। এবার কড়াইতে তেল গরম করে মশলা মাখানো আলু দিয়ে ভেজে নিন।

আরও পড়ুন : আজ গেলেও পাবেন না জগন্নাথদেবের দর্শন, ৪ ঘন্টা বন্ধ পুরীর মন্দির, কিন্তু কেন?

আলু তুলে নিয়ে দিয়ে দিন বেটে রাখা মশলা। মাঝারি আঁচে কষতে কষতে তেল ভেসে উঠলে দিয়ে দিন ভাজা আলু। এবার সামান্য জল দিয়ে কম আঁচে রান্না হতে দিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।