বাংলাহান্ট ডেস্ক : বেশিরভাগ বাড়িতেই সপ্তাহের নির্দিষ্ট কিছু দিন তোলা থাকে নিরামিষের জন্য। মাছ, মাংস, ডিম তো বটেই, পেঁয়াজ রসুনও (Recipe) রান্নায় পড়ে না ওই কদিন। এই সময় সবজি দিয়ে এমন কি রান্না করা যায় যা পেঁয়াজ রসুন ছাড়াও হবে সুস্বাদু?
নিরামিষ মুগ পটলের রেসিপি (Recipe)
পটল দেখে অনেকেই নাক সিঁটকান। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের পটল খাওয়ানো হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। কিন্তু এভাবে ঘি ছড়িয়ে মুগ ডাল দিয়ে পটল রাঁধলে ছোটরাও চেটেপুটে খাবে দেখে নিন রেসিপি-

মুগ পটলের উপকরণ:
পটল- ৩-৪টি খোসা ছাড়িয়ে রাখা
মাঝারি আলু- ২ টি
টমেটো- ২ টি
সোনা মুগ ডাল- ১ কাপ
গোটা জিরে- ১ চামচ
ঘি- ১ চামচ
আদা বাটা- ১ চা চামচ
জিরে গুঁড়ো- দেড় টেবিল চামচ
হলুদ গুঁড়ো- আধ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো- আধ টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো- আধ টেবিল চামচ
শুকনো লঙ্কা- ২টি
ছোট এলাচ- ২টি
তেজপাতা
নুন, চিনি- স্বাদ মতো
আরও পড়ুন : আজ গেলেও পাবেন না জগন্নাথদেবের দর্শন, ৪ ঘন্টা বন্ধ পুরীর মন্দির, কিন্তু কেন?
দুধ মুগ পটল রান্নার প্রণালী: প্রথমেই খোসা ছাড়ানো পটল ও আলুগুলিকে ডুমো করে কেটে জল ঝরিয়ে রেখে দিষ। সোনা মুগ ডাল (Recipe) ধুয়ে ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এরপর কড়াইতে তেল দিয়ে আলু পটল দিয়ে সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিন। আলু পটল তুলে নিয়ে ওই তেলেই ফোরন দিন শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ ও দারচিনি। গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
আরও পড়ুন : মাছ মাংস নয়, এবার রাঁধুন আলুর কোর্মা, ভুলে যাবেন আমিষের স্বাদ
এবার আদা বাটা আর টমেটো দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিন। ভালো করে কষিয়ে দিয়ে দিন মুগ ডাল। আবারও কষিয়ে দিয়ে দিন গরম জল। মাখো মাখো হয়ে এলে স্বাদমতো নুন চিনি দিয়ে দিন। এরপর দিয়ে দিন ভাজা আলু, পটল, লঙ্কা। সব ভালো করে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে দিন।













