অক্টোবরে ১৭ দিন ছুটি সরকারি কর্মীদের, পুজোর মাসে টানা অফ

Published on:

Published on:

Government Holiday employees to get 17 days off in october
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজোর মাস চলে এল। কারণ আর হাতেগুনে কয়েকটা দিন। তারপরেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পাশাপাশি আর সপ্তাহখানেক পরে মহালয়া। শুরু হয়ে যাবে তখন থেকেই দেবীপক্ষ। আর দেবীপক্ষ মানে দুর্গাপুজোর মুডে ঢুকে পড়েন বাঙালি। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য এই অক্টোবর মাসে জুড়ে রয়েছে টানা ছুটি। গান্ধী জয়ন্তী থেকে শুরু করে গোটা অক্টোবরে ১৬ দিনই ছুটি পাবেন সরকারের কর্মীরা (Government Holiday)। এক নজরে দেখে নিন সেই ছুটির তালিকা।

অক্টোবরে সরকারি কর্মীদের ১৭ দিন ছুটি (Government Holiday)

সরকারি কর্মচারীরা অক্টোবর মাসের যে ১৭ দিন ছুটি বাদে সেই তালিকা এক নজরে দেখে নিন। কারণ দশ অক্টোবর রয়েছে মহালয়া। সেই দিন শনিবার পড়েছে। অর্থাৎ সেদিনও ছুটি। পরের দিন রবিবার ফলে পর পর টানা দুদিন ছুটি পাওয়া যাচ্ছে (Government Holiday)। এবার দেখে নিই ছুটির সম্পূর্ণ তালিকা।

Government Holiday employees to get 17 days off in october

আরও পড়ুন: পুজোর মরশুমে রান্নার গ্যাসের দামে বড় ধাক্কা, কলকাতায় কত হল LPG সিলিন্ডারেল দর?

ছুটির তালিকা:

২ অক্টোবর – গান্ধী জয়ন্তী
৩ ও ৪ অক্টোবর – শনি-রবি
১০ অক্টোবর – মহালয়া
১১ অক্টোবর – রবিবার
১৫-২৬ অক্টোবর – টানা ১২ দিন পুজোর ছুটি

তবে ১৫ তারিখ পঞ্চমী। সে দিন থেকে ছুটি শুরু। লক্ষ্মীপুজো ২৫ তারিখ। তার পরের দিনও ছুটি। অর্থাৎ ৩১ দিনের অক্টোবর মাসে ১৬ দিনই ‘অফ ডে’ সরকারি কর্মীদের।

শুধু অক্টোবরই নয়, নভেম্বরেও ছুটির দিন নেহাত কম নয়। কালীপুজো, দিওয়ালি, ছটপুজোর ছুটি- সব মিলিয়ে নভেম্বরেরও ১১ দিন ছুটি। তার মধ্যে রয়েছে পাঁচটা রবিবার। পাশাপাশি কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত, টানা ৫ দিন ছুটি।একইসঙ্গে ছটের ছুটি রয়েছে ১৫ ও ১৬ তারিখ। ২৪ তারিখ গুরু নানক জয়ন্তী (Government Holiday)।