বাংলাহান্ট ডেস্ক : একাধারে বিনোদন এবং বিতর্ক, দুয়ের ডবল ডোজ মিলত করণ জোহরের শো ‘কফি উইথ করণ’এ (Koffee With Karan)। তুমুল বিতর্ক সত্ত্বেও নয়টি সিজন হয়েছে এই শোয়ের। বলিউডের প্রায় সমস্ত কেউকেটাকেই নিজের শোয়ের কাউচে বসিয়েছেন করণ। কিন্তু এবার শোয়ের অনুরাগীদের জন্য খারাপ খবর দিলেন করণ।
শেষ হতে চলেছে কফি উইথ করণ (Koffee With Karan)
সোশ্যাল মিডিয়ায় সিজন ৯ এর প্রোমো শেয়ার করে করণ লেখেন, কফি উইথ করণ সিজন ৯ ১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে স্ট্রিম হচ্ছে। ওই প্রোমোতে করণকে বলতে শোনা যায়, এই শোয়ের জন্য এখনও ‘নেপোটিজম’ শব্দটির সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে।

কী জানান করণ: করণ বলেন, এই শোতে এমন অনেকে এসেছিলেন যারা একসময় প্রেমিক প্রেমিকা ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বিবাহিত, কেউ কেউ আলাদা হয়ে গিয়েছেন। এমনকি এই শোয়ের জন্য কিছু জাতীয় আইকনের কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল। দর্শকদের শেষবারের মতো এক কাপ কফি খাওয়ার আমন্ত্রণ জানান তিনি।
আরও পড়ুন : বাইরে চকচকে, ভেতরে থিকথিকে পোকা! আসল নকলের ভিড়ে খাঁটি বেগুন চিনবেন কীকরে?
বহু বিতর্ক হয়েছে: দীর্ঘ নয় সিজন ধরে চলছে কফি উইথ করণ (Koffee With Karan)। বহু বিতর্কে জড়িয়েছে এই শো। এমনকি প্রতিযোগীদের বিভিন্ন মন্তব্যেও দেখা দিয়েছে বিতর্ক। করণকেও বহু সমস্যায় পড়তে হয়েছে।
আরও পড়ুন : তৎকালে টিকিট কেটেও ওয়েটিং লিস্ট! কনফার্ম হওয়ার চান্স থাকে কতটা?
অবশেষে শেষ হতে চলেছে কফি উইথ করণ। তাঁর কথায়, বিদায় জানানোটা আবেগঘন, তবে এটা সঠিক বলেও মনে হচ্ছে। শেষ সিজনটি হল সবাইকে কৃতজ্ঞতা জানানোর, এমনটাই জানিয়েছেন করণ।













