মাধ্যমিক পাশেই রেলে চাকরির বাম্পার সুযোগ, রইল আবেদনের পদ্ধতি

Published on:

Published on:

Job Requirement in the railways for those who have passed Class 10 or 12
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি ভারতীয় রেলের চাকরি করতে চাই। কারণ, রেলওয়েতে চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর (Job Requirement)। নিয়োগ হতে চলেছে রেলওয়েতে। এবার যারা রেলে চাকরি করতে চান তাদের জন্য ভারতীয় রেলওয়ে। রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। কোন পদে নিয়োগ হবে, আবেদনের যোগ্যতা সংক্রান্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

দশম-দ্বাদশ পাশেই রেলে চাকরির সুযোগ (Job Requirement)

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসির বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৬৮৮ টি শূন্য পদ রয়েছে (Job Requirement)।

যেখানে ট্রেনস ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ হবে। দশম ও দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী এই পদে আবেদন করতে পারবেন।

Job Requirement in the railways for those who have passed Class 10 or 12

আরও পড়ুন: অক্টোবরে ১৭ দিন ছুটি সরকারি কর্মীদের, পুজোর মাসে টানা অফ

পাশাপাশি আরআরবি-এর নিজস্ব ওয়েবসাইট rrb.indianrailways.gov.in  –এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৫ অক্টোবর এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর।

নির্বাচিত প্রার্থীদের দুই অনুযায়ী সে লেভেল ১৯৯০০ টাকা এবং পে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০ টাকা বেতন দেওয়া হবে। বেতন পরিকাঠামো সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী নির্ধারিত হয়েছে। কমিশন জানিয়েছে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ভারতের যেকোনো প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে।

সাধারণ শ্রেণি প্রার্থীদের জন্য আবেদন ফি করা হয়েছে ৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য আবেদন ফি করা হয়েছে ২৫০ টাকা। আরআরবি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের আবেদন করার সময় আধার ব্যবহার করে নিজেদের প্রাথমিক তথ্য যাচাই করাতে হবে।

এছাড়াও আধার যাচাই সফল করতে আধারে থাকা প্রার্থীর নাম ও জন্মতারিখের সঙ্গে দশম শ্রেণির শংসাপত্রে থাকা পূর্ণ নাম ও জন্মতারিখের মিল থাকা প্রয়োজন। পাশাপাশি, আবেদন করার আগে আধারে সর্বশেষ ছবি এবং বায়োমেট্রিক তথ্য, অর্থাৎ আঙুলের ছাপ ও আইরিস আপডেট করে নিতে হবে (Job Requirement)।