বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে অক্টোবর মাস চলে আসল। এই মাসে ছুটি থাকাকালীন মোট ১২ দিন রেশনের (Ration)দোকান বন্ধ থাকবে। অনলাইনে রেশন পরিচালনা ব্যবস্থা ঠিকমতো চালানোর জন্য প্রতিমাসের প্রথম ও শেষ দিন গ্রাহকদের খাদ্য দেওয়ার কাজ বন্ধ রাখা হয়।
পুজোর আগে জরুরি খবর ১২ দিন বন্ধ রেশন দোকান (Ration)
তবে এবার ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর জন্য এ মাসে ৩ অক্টোবর থেকে রেশন তোলা যাবে। তারপর মহালয়া থেকে শুরু করে লক্ষ্মীপূজো পর্যন্ত ও সোমবারে সাপ্তাহিক বন্ধ হিসাবে মোট বন্ধ থাকবে ১২ দিন রেশন পরিষেবা (Ration)।
এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভব বসু জানান, ” ১৮ অক্টোবর মহা সপ্তমীর আগে গ্রাহকেরা মাসিক বরাদ্দের খাদ্য সংগ্রহ করে নিলে সবথেকে ভালো হবে”। পাশাপাশি প্রযুক্তিগত সমস্যার জন্য প্রতি মাসেই রেশন দিতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: পুরনো PAN কার্ডে QR কোড না থাকলে কি নতুন কার্ড করতে হবে? জেনে নিন আসল নিয়ম
তবে চলতি মাসে অনেকগুলো ছুটি যেহেতু আছে। তাই আগেভাগে রেশন তুলে নেওয়ায় ভালো। প্রসঙ্গত রাজ্য সরকারের অফিসে পুজোর ছুটি ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে। এর মধ্যে যে ছুটি এন আই অ্যাক্টে দেওয়া রয়েছে সেগুলিতে রেশনের দোকান বন্ধ থাকবে (Ration)।













