বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে পুজোর মাস। আর অক্টোবরের শুরুতেই রান্নার গ্যাসের দামে এসেছে বড়সড় বদল। বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে ৬২ টাকা। এর মাঝেই ডিজেল পেট্রোল (Petrol-Diesel) নিয়ে এল বড় আপডেট। কী পরিবর্তন এল জ্বালানির দামে?
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের (Petrol-Diesel) দাম কত
১ অক্টোবর, বৃহস্পতিবার দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১১.৩১ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৯৭ টাকা প্রতি লিটার। সেখানে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা।

পেট্রোলের দাম কোথায় কত: ১ অক্টোবর জামশেদপুরে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.০৯ টাকা, চেন্নাইয়ে ১০৭.৭৮ টাকা, জয়পুরে ১১৩.১৯ টাকা, পাটনায় ১১৩.৩৫ টাকা, কানপুরে ১০১.৭৮ টাকা, ভোপালে ১১৫.৪১ টাকা এবং মেরঠে ১০১.৪৪ টাকা। ডিজেলের (Petrol-Diesel) ক্ষেত্রে দিল্লিতে দাম ৯৫.২০ টাকা প্রতি লিটার, মুম্বইয়ে ৯৭.৯৭ টাকা, জামশেদপুরে ১০১.২৩ টাকা, চেন্নাইয়ে ৯৯.৫৬ টাকা, জয়পুরে ৯৮.২৫ টাকা, পাটনায় ৯৯.৩৬ টাকা, কানপুরে ৯৫.২৭ টাকা, ভোপালে ১০০.৪৭ টাকা এবং মেরঠে ৯৪.৯১ টাকা প্রতি লিটার।
আরও পড়ুন : বাইরে চকচকে, ভেতরে থিকথিকে পোকা! আসল নকলের ভিড়ে খাঁটি বেগুন চিনবেন কীকরে?
কবে বেড়েছে দাম: প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে পেট্রোল ডিজেলের দামে বড় বৃদ্ধি হয়েছিল। ২৫ মে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২.৭১ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে ১৯ মে এবং ২৩ মে দুদিনই লিটারে ৯০ পয়সা করে বেড়েছিল দাম। তার আগে ১৫ মে পেট্রোল ও ডিজেলের দাম ৩ টাকা করে বেড়েছিল। মাত্র ১৫ দিনের মধ্যে প্রায় ৭.৫০ টাকা প্রতি লিটারে দাম বেড়েছিল জ্বালানির। তবে তারপর থেকে পেট্রোল ডিজেলের দাম স্থিতিশীল হয়।
আরও পড়ুন : পুরী যাওয়ার সব ট্রেন বুকড? এই রুট ধরে যান, নতুন স্পেশ্যাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
উল্লেখ্য, শহর এবং রাজ্য ভেদে জ্বালানির দামে থাকে পার্থক্য। স্থানীয় কর, ভ্যাট সহ অন্যান্য খরচের কারণে বিভিন্ন জায়গায় পেট্রোল ডিজেলের খুচরো দাম এক হয় না।













