বাংলাহান্ট ডেস্ক : যেকোনো সরকারি কাজ সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড (Aadhaar Update) খুবই গুরুত্বপূর্ণ। আগামী ১৪ জুন ২০২৭ পর্যন্ত পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র mAadhaar পোর্টালে জমা দেওয়ার ছাড় রয়েছে। অনলাইনে আধারের নথি আপডেট করতে হলে তা করা যাবে বিনামূল্যেই। কিন্তু আধার কেন্দ্রে একই নথি আপডেট করানোর ফি ৭৫ টাকা। এমনটা কেন?
অনলাইন ও আধার কেন্দ্রের (Aadhaar Update) পার্থক্য কোথায়
উল্লেখ্য, আধারের নথি জমা করা, আধার কার্ডে লেখা ঠিকানা বদলানো এবং আঙুলের ছাপ নতুন করে নেওয়া এক ধরণের আপডেট নয়। ধরুন কারোর আধারে নাম বা ঠিকানা ঠিকই রয়েছে। তিনি ওই তথ্যের সমর্থনে নতুন পরিচয় ও ঠিকানার নথি জমা দিতে চান। তবে কারোর যদি ঠিকানা বদল হয় এবং আধারে ছাপা ঠিকানাটিই সংশোধন করতে হবে, তবে দুজনেই ঠিকানার প্রমাণপত্র ব্যবহার করতে পারবেন। কিন্তু পরিষেবা হবে আলাদা।

ফি তালিকায় কী রয়েছে: UIDAI এর ফি তালিকায় যে ডকুমেন্ট আপডেট এর কথা বলা হয়েছে তা হল পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ জমা দেওয়া। আধারে ইতিমধ্যে নথিভুক্ত নাম, লিঙ্গ, জন্মতারিখ ও ঠিকানার সমর্থনে ব্যবহার করা যায়। mAadhaar এ এই নির্দিষ্ট পরিষেবা আগামী ১৪ জুন ২০২৭ পর্যন্ত পাওয়া যাবে বিনামূল্যে। একই কাজ যদি আধার কেন্দ্রে করানো হয় তবে ফি লাগবে ৭৫ টাকা।
আরও পড়ুন : পুরী যাওয়ার সব ট্রেন বুকড? এই রুট ধরে যান, নতুন স্পেশ্যাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
কোন পরিষেবার জন্য ফি: আধার কেন্দ্রে আধার আপডেটের (Aadhaar Update) নামে ৭৫ টাকা নেওয়া হচ্ছে শুনলে কোন পরিষেবা তা না জেনে টাকা না দেওয়াই উচিত। অনেকে মনে করেন, নথি যাচাই মানে আধারের তথ্যও বদলে যাবে। কিন্তু সরকারি তালিকায় প্রমাণপত্র জমা দেওয়া এবং নথিভুক্ত বিবরণ বদলানোর কাজকে পৃথক করা হয়েছে।
আরও পড়ুন : মাসের শুরুতেই বড় ঝটকা পেট্রোল ডিজেলে? কী পরিবর্তন এল দামে?
UIDAI এর তালিকায় নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর বা ইমেল বদলানোকে আলাদা করে ডেমোগ্রাফিক আপডেট বলা হয়েছে। আধার কেন্দ্রে এই পরিষেবা আলাদা করে করালে ৭৫ টাকা ফি লাগবে। বায়োমেট্রিক আপডেট বাড়িতে বসে করা সম্ভব নয়।













