নতুন ভোটারদের জন্য বড় উদ্যোগ, জেন জি-র নাম তুলতে জেলায় জেলায় বিশেষ শিবির

Published on:

Published on:

Major initiatives for west bengal voter list
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোটার তালিকায় এখনও নাম ওঠেনি? অথবা সদ্য ১৮ বছর পূর্ণ করে প্রথমবার ভোটার হতে চলেছেন? এমন নাগরিকদের জন্য এবার রাজ্যজুড়ে (West Bengal Voter List) বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন দফতর। যোগ্য কোনও মানুষ যাতে ভোটার তালিকার বাইরে না থাকেন, সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জেলা ও ব্লক স্তরে শিবির করার পাশাপাশি সাধারণ মানুষের সহায়তার জন্য হেল্প ডেস্কও চালু করার কথা জানানো হয়েছে।

ভোটার তালিকায় (West Bengal Voter List) নাম তুলতে রাজ্যজুড়ে বিশেষ অভিযান

১ অক্টোবর প্রকাশিত CEO West Bengal-এর প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে। SIR তালিকা সংশোধনের পাশাপাশি ভোটার তালিকার নিয়মিত হালনাগাদের কাজও চলবে। সেই প্রক্রিয়ার মধ্যেই জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ DEO এবং নির্বাচনী রেজিস্ট্রেশন আধিকারিক বা ERO-দের তত্ত্বাবধানে বিশেষ শিবির আয়োজন করা হবে। সেখানে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন থেকে শুরু করে প্রয়োজনীয় সংশোধনের কাজেও সহায়তা মিলবে।

এই উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন প্রজন্মের ভোটারদের। ১৮ বছর বয়সে পৌঁছনোর পর, প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে হয়। তাঁদের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক স্তরে থাকা Electoral Literacy Club বা ELC-গুলিকে সক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে। ভোটার হওয়ার যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং ভোটাধিকার সম্পর্কে তরুণ-তরুণীদের অবহিত করার কাজ করবে এই ক্লাবগুলি।

ভোটার হওয়ার আবেদনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে নির্বাচন দফতর। নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ব্যবহার করতে হবে Form 6। কমিশনের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী, এই ফর্ম পূরণের সময় Annexure-IV নামে আলাদা ডিক্লারেশন জমা দেওয়ার প্রয়োজন নেই। ফলে নতুন ভোটারদের আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত কাগজপত্রের ঝামেলা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ফর্মেই আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ নাম তোলার জন্য আবেদনকারীকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং সংশ্লিষ্ট তথ্য ও নথি জমা দিতে হবে। নতুন ব্যবস্থায় অপ্রয়োজনীয় অতিরিক্ত নথির কারণে যাতে আবেদনকারীদের সমস্যায় পড়তে না হয়, সেদিকেই নজর দেওয়া হচ্ছে। জেলা এবং ব্লক স্তরে পর্যাপ্ত সংখ্যক হেল্প ডেস্ক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম তোলা, কোনও তথ্য সংশোধন কিংবা আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে এই কেন্দ্রগুলিতে সহায়তা পাওয়ার কথা।

Major initiatives for west bengal voter list

আরও পড়ুন : যুবশক্তি পেতে লাগবেই লাগবে এই ৭ নথি! বেকারভাতার জন্য কীভাবে আবেদন করতে হবে জানুন

এই কর্মসূচি কার্যকর করার আগে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের ভিডিয়ো কনফারেন্সও করেছে নির্বাচন দফতর। সেখানে বিশেষ অভিযানকে কীভাবে জেলাস্তরে পৌঁছে দেওয়া হবে, কোথায় শিবির হবে এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা কীভাবে সহজে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়গুলিতে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একদিকে যেমন প্রথমবার ভোটার হতে চলা তরুণদের তালিকাভুক্ত করার চেষ্টা চলছে, তেমনই অন্যদিকে কোনও কারণে ভোটার তালিকায় নাম না থাকা যোগ্য নাগরিকদেরও আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষ শিবির এবং হেল্প ডেস্কের মাধ্যমে এই কাজ আরও সহজ করার লক্ষ্য নেওয়া হয়েছে।