বাংলাহান্ট ডেস্ক : পুজোর আর বাকি মাত্র কয়েকদিন। উৎসবের আমেজ ইতিমধ্যেই টের পাওয়া যাচ্ছে শহরের আকাশে বাতাসে। কোনদিন কোথায় প্যান্ডেল হকিং করা যায় তার প্ল্যানিংয়ে ব্যস্ত বাঙালি। কিন্তু আনন্দের মাঝেই একটা চিন্তা প্রতিবার ফিরে আসে। ঠাকুর দেখে রাত হয়ে গেলে বাড়ি ফেরার উপায় কী? এই চিন্তা থেকে এবার বড়সড় স্বস্তি দিতে চলেছে দক্ষিণ পূর্ব রেল (Local Train)। পুজোর ভিড়ে যাত্রীদের স্বস্তি দিতে খড়গপুর ডিভিশনের তরফে একগুচ্ছ বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজোর সময় চলবে অতিরিক্ত লোকাল ট্রেন (Local Train)
দক্ষিণ পূর্ব রেলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৫ টি ট্রিপ করবে ৬ টি লোকাল ট্রেন। পাঁশকুড়া ও হাওড়ার মধ্যে যাতায়াত করবে এক জোড়া বিশেষ ট্রেন। ১৭ থেকে ২১ অক্টোবরের মধ্যে পাঁশকুড়া থেকে রাত ১০ টা ৩০ এ রওনা দিয়ে রাত ১২ টা ২০ তে হাওড়া পৌঁছাবে স্পেশ্যাল ১ ট্রেনটি। ফেরার সময় ১৮ থেকে ২২ অক্টোবর রাত ১২ টা ৫০ এ হাওড়া থেকে ছেড়ে রাত ২ টো ৪০ এ পাঁশকুড়া পৌঁছাবে ট্রেনটি।

মেচেদা-হাওড়া শাখার ট্রেন: মেচেদা-হাওড়া শাখায় ১৭ থেকে ২১ অক্টোবর রাত ১১ টা ৩০ এ ছাড়বে স্পেশ্যাল ৩ ট্রেনটি। হাওড়া ঢুকবে রাত ১ টায়। ফিরতি পথে ১৮ থেকে ২২ অক্টোবর হাওড়া স্টেশন থেকে রাত ১ টা ১৫ এ ছেড়ে স্পেশ্যাল ৪ ট্রেনটি মেচেদা পৌঁছাবে রাত ২ টো ৪৫ এ।
আরও পড়ুন : আঁশটে গন্ধ লাগে না, পেঁয়াজ রসুন ছাড়াই হয় নিরামিষ মাংস, সিক্রেট মশলাটা কী?
কবে কখন ছাড়বে: হাওড়া-আমতা শাখাতেও চলবে রাতের পুজো স্পেশ্যাল ট্রেন (Local Train)। ১৭ থেকে ২১ অক্টোবর আমতা থেকে রাত ১১ টা ৫৫ তে ছাড়বে স্পেশ্যাল ৫ ট্রেনটি। রাত ১ টা ২০ তে হাওড়া পৌঁছাবে স্পেশ্যাল ৫ ট্রেনটি। ১৮ থেকে ২২ অক্টোবর হাওড়া থেকে রাত ১ টা ৩০ মিনিটে স্পেশ্যাল ৬ ট্রেনটি ছেড়ে ভোর ৩ টেয় পৌঁছাবে আমতায়।
আরও পড়ুন : কোন উদ্দেশ্যে অনুপ্রবেশ নবান্নে? দিল্লি থেকে গ্রেফতার মহিলা, নেপথ্যের কারণ খুঁজছেন তদন্তকারীরা
১৭ থেকে ২২ অক্টোবর ওই ৮ টি নির্দিষ্ট ট্রেন ছাড়াও বাকি সমস্ত গ্যালোপিং ইএমইউ ও মেমু ট্রেন প্যাসেঞ্জার হল্ট সহ প্রতিটি স্টেশনেই থামবে। তবে ৩৮৮০৬, ৩৮৮০৮, ৩৮৭১৪, ৩৮৮২১, ১৮০৩৩, ১৮০৩৪, ৬৮০০৭ এবং ৬৮০০২ ট্রেনগুলি এই নিয়ম মেনে চলবে না।













