বাংলা হান্ট ডেস্কঃ সাধারণ মানুষের দরজার দরজায় সরকারি পরিষেবা (Government Services) পৌঁছে দেওয়ার জন্য এবার এক অভিনব উদ্যোগ নিতে চলেছে কলকাতা পৌরসভা (Kolkata Municipal Corporation)। জানা যাচ্ছে, জনতার দরবারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কলকাতা পৌরসভার তরফ থেকে গোটা শহর জুড়ে একাধিক শিবিরের আয়োজন করা হবে। শুক্রবার থেকে শুরু করে, এই পৌর সংস্থার তরফ থেকে মোট ১৫৭টি শিবিরের আয়োজন করা হবে।
সরকারি পরিষেবা দিতে বিশেষ ক্যাম্প করছে Kolkata Municipal Corporation
কলকাতা পৌরসভা আয়োজিত এই শিবির গুলির মধ্যে থাকবে, প্রধানমন্ত্রী জন ধন যোজনা , পিএম সুরক্ষা বীমা যোজনা, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রি- এবং পোস্ট-ম্যাট্রিক বৃত্তি, জয় জোহর, পিএম স্বনিধি, বার্ধক্যভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধী পেনশন, কন্যারত্ন, পিএম বিশ্বকর্মা এবং পিএম কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি-সহ আরও একাধিক পরিষেবা।
এপ্রসঙ্গে এদিন কেএমসি প্রশাসক ও পৌর কমিশনার স্মিতা পান্ডে জনিয়েছেন, নাগরিক এবং রিয়েল এস্টেট সংস্থাগুলিও RERA কাঠামোর অধীনে প্রকল্প সম্পর্কিত পরিষেবা গ্রহণ করতে পারবে এবং WBRERA কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের জন্য দাবি (ফর্ম-এন) দাখিল করতে পারবে।
আরও পড়ুনঃ ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রত মন্ডল প্রসঙ্গে সাফ জানালেন দিলীপ ঘোষ
সূত্রের খবর, এই শিবিরগুলিতে কেএমসি স্বাস্থ্য বিভাগের সাহায্যে ম্যালেরিয়া, ডেঙ্গু ও টিবির জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। অন্যদিকে সরকার এবং সাধারণ নাগরিকদের মধ্যে দূরত্ব কমাতে একটি প্রচারমূলক কর্মসূচিও গ্রহণ করা হবে।
পৌর কমিশনার স্মিতা পান্ডের কথায়, ‘পনেরোটি রাজ্য দপ্তর মোট ৪৬ ধরনের পরিষেবা দেবে, যা নাগরিকরা তাদের, নিজেদের এলাকায় আয়োজিত শিবিরগুলি থেকে গ্রহণ করতে পারবেন। যেসব নাগরিক নির্দিষ্ট সরকারি সুবিধার জন্য আবেদন করবেন, রাজ্য সরকার তাদের প্রদত্ত পরিষেবার অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’
প্রসঙ্গত অতীতে তৃণমূল আমলে, ‘দুয়ারে সরকার’ নামে অত্যন্ত পরিচিত একটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছিল। আর ওই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত ছিলেন কলকাতা পৌরসভার একজন কর্মকর্তা। বিজেপি সরকারের আমলে এই নতুন সিঁড়ি চালু করার প্রসঙ্গে তাঁর দাবী, এই শিবিরগুলো নাগরিকদের দ্রুত জরুরি পরিষেবা পেতে সাহায্য করবে।
তাঁর কথায়, ‘নাগরিকদের সমস্যা সঠিক ভাবে মোকাবিলা করার জন্য আমরা আমাদের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছি। আমরা চাই সবাই সরকারি প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য আবেদন করুক।কারণ তাঁরাই এই কল্যাণমূলক প্রকল্পগুলোর প্রকৃত সুবিধাভোগী।’













