‘ভেরিফিকেশন এবং প্রসেস শেষের পথে’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(16)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে বিরুলিয়ার এদিন প্রচার সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ফের একবার সিএম এর মুখে উঠে এল অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) প্রসঙ্গ। যাঁরা এখনও বঞ্চিত রয়েছেন তারা কি টাকা পাবেন? এই নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের প্রসাশনিক প্রধান।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা | Annapurna Yojana

গত তিন মাসের পর সেপ্টেম্বরে এসেও চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা যোজনা। চলতি মাসে এর প্রাপক সংখ্যা দেড় কোটিরও বেশি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখনও বহু উপভোক্তা বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সকল যোগ্য উপভোক্তাই ভেরিফিকেশনের পর প্রকল্পের সুবিধা পাবেন। এদিনও নন্দীগ্রাম থেকে একই বার্তা দিলেন তিনি।

নন্দীগ্রামের প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এখনও পর্যন্ত রাজ্যে এক কোটি ৫৮ লক্ষ, নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ দিদি-বোন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। বাকি যাঁরা যোগ্য আছেন তাঁদেরও অর্থ দিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন এবং প্রসেস শেষের পথে। একজনকেও বঞ্চিত করব না।

উল্লেখ্য, জুন মাস থেকে রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় সুবিধা প্রদান। অনেক আবেদনকারীর অভিযোগ, তারা এখনও একটা মাসের কিস্তির টাকাও পাননি। তাঁদের উদ্দেশে এদিন ফের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে বর্ধমানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “৯ লক্ষ ৫২ হাজার ইতিমধ্যে পেয়েছেন। ১৫টা বিধানসভা, হিসাব করে দেখুন গড়ে ৬৫-৭০ হাজার করে এক একটা বিধানসভায় দিদি-বোনেরা পেয়েছেন। আরও যারা যোগ্য আছেন তাদেরকেও আমরা দিয়ে দেব।”

আরও পড়ুন: ‘আপনাদের কি কোনও মানবিকতা নেই?’ চুক্তিভিত্তিক কর্মীদের বঞ্চনার অভিযোগে কড়া হাইকোর্ট

লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “মাত্র ৫০০ টাকা দিতে আগের সরকার ৯ মাস লাগিয়েছিল। আর আমাদের তো ৫ মাসও হয়নি। তার মধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে দিয়েছি। বাকি যোগ্যরাও আপনারা আগামী মাসে পেয়ে যাবেন।” পাশাপাশি অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য প্রাপকরা অক্টোবর মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।