আজকের রাশিফল ৪ অক্টোবর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই ছয় রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 4 October 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। এর পাশাপাশি আপনি কোনও প্রতিযোগিতামূলক খেলাধুলাতেও অংশগ্রহণ করতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ মায়ের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। তিনি আপনাকে আপনার ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করাবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বৃহস্পতিবার সফট ড্রিঙ্কস পান করা থেকে বিরত থাকুন।

বৃষ রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও সমস্যার সম্মুখীন হলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি ইতিবাচক ফলাফল পেতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ‘ওম বুং বুধায়ে নমঃ’-এই মন্ত্রটি দিনে দু’বেলা ১১ বার করে জপ করুন।

মিথুন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মেজাজ ভালো থাকবে। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানাবেন না। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। সহায়ক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য জিনিস নিয়েছেন কি না তা অবশ্যই যাচাই করে নিন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর পাত্রে জল পান করুন।

কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা করেন অথবা কাজ সেক্ষেত্রে যাঁদের সঙ্গে থাকলে আপনার অর্থ এবং সময় উভয় নষ্ট হয় তাঁদের থেকে দূরে থাকুন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার আগে মুখে এলাচ রাখুন। এটি আপনার কাজে আসবে।

সিংহ রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অন্যদের কথা শুনে কোথাও বিনিয়োগ করলে আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন রয়েছে। তাই, এদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনও কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আগে একটি ধর্মীয় স্থানে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে তেল মেখে তারপর স্নান করুন।

কন্যা রাশি: আপনি আজ কোনও সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। যদিও, এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী উপার্জন করতে পারবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনি একাধিক সমস্যার মুখোমুখি হতে পারেন। সেগুলির দিকে অবশ্যই মনোযোগী হন। কোনও নতুন কাজ শুরু করার আগে অবশ্যই সেটির ফলাফল এবং আপনার ওপর তার প্রভাব বিশ্লেষণ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে রাতে উনুনের আগুন দুধ দিয়ে নিভিয়ে দিন।

Ajker rashifal todays horoscope 4 October 2026.

তুলা রাশি: বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষকে নীল রঙের ফুল উপহার হিসাবে দিন। এটি আপনার কাজে আসবে।

বৃশ্চিক রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। কোনও বাইরের কাজকর্মে আপনি ব্যস্ত থাকতে পারেন। কোনও নিরাপদ আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গঙ্গাজল সেবন করুন।

ধনু রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। একজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। এর ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে দিনটিকে ভালোভাবে ব্যবহার করুন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে এবং তাঁদের সঙ্গে আপনি একটি সিনেমা দেখতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি ধর্মীয় স্থানে বিশুদ্ধ ঘি এবং কর্পূর অর্পণ করুন। এটি আপনার কাজে আসবে।

আরও পড়ুন: বড় ঝটকা পাবে আমেরিকা! Mega Pipeline Plan তৈরি কানাডার, কীভাবে লাভবান হবে ভারত?

মকর রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনী সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আজ আপনি একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতার মাধ্যমে লাভবান হবেন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই বটগাছের গোড়ায় দুধ অর্পণ করে সেই ভেজা মাটির তিলক কপালে পরুন।

আরও পড়ুন: ৪৪ বছর পর এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা হকি দল! ২০২৮-এর অলিম্পিকে হল এন্ট্রি

কুম্ভ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিদেশে রয়েছেন এমন একজন কারোর কাছ থেকে আজ আপনি একটি দুঃসংবাদ পেতে পারেন। একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: মানসিক শান্তির লক্ষ্যে দুর্গা মন্দিরে প্রসাদ অর্পণ করে তা অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।

মীন রাশি: আপনি আজ কোনও কাজে আপনার সঠিক প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সঠিক সমর্থনের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে এবং দান-ধ্যানে অংশগ্রহণ করতে পারেন। অতীতের কোনও সুখের স্মৃতি আপনাকে ব্যস্ত করে তুলতে পারে। এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারে। আজ অবশ্যই কোনও সৃজনশীল কাজ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: বাগবিতণ্ডা থেকে মুক্তি পাওয়ারের লক্ষ্যে একজন অভাবী ব্যক্তিকে কয়লা অর্পণ করুন।