বাংলা হান্ট ডেস্ক: ওজন মাস পড়তে না পড়তে ফের একবার পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের। কারণ মাসের শুরুতেই হু হু করে বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দর। যার ফলে যথারীতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণের। তার ওপর এই মাসে যেহেতু উৎসবের মরশুম রয়েছে। তাই এই মাসে গ্যাস সিলিন্ডারের দর বেড়ে যাওয়ায় রেস্তোরাঁ বা মিষ্টির দোকানে খাবারের দামও বেড়ে যাবে। তবে এবার জেনে নিন সপ্তাহ শেষ দিনে কলকাতা সহ যার মেট্রো শহরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দর কত (LPG Cylinder)।
কলকাতায় ১৪ ও ১৯ কেজি LPG-র নতুন দাম কত? (LPG Cylinder)
অক্টোবরের শুরুতেই দাম বেড়েছে ১৯ ও ৫ কেজি গ্যাস সিলিন্ডারের। যার ফলে হোটেল রেস্তোরা ও খাবারের দোকানে দাম বৃদ্ধির আশঙ্কা বাড়ল এবার। পাশাপাশি এই বিষয়ে তেল সংস্থাগুলি জানিয়েছে অক্টোবরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দেশজুড়ে বেড়েছে (LPG Cylinder) ।

আরও পড়ুন: আধারে লিঙ্কড মোবাইল নম্বর ভুলে গিয়েছেন? ২ মিনিটে জানুন
যেখানে চলতি মাসে ১৯ কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ থেকে ৭০ টাকা। যদিও রান্নার গ্যাসের দাম অক্টোবরের শুরুতে অপরিবর্তিত রয়েছে। এ মাসে কলকাতায় তবে এক ধাক্কায় বেড়েছে গ্যাস সিলিন্ডারের দর।
পহেলা অক্টোবর থেকে কলকাতা রান্নার গ্যাস সিলিন্ডার ১৪.২ কেজি এর ৯৬৮.০০ দাম হয়েছে। পাশাপাশি ছোট গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ৩৫৮.৫০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২৯৫৪ টাকা।
এবার এক নজরে দেখে নিন অক্টোবরের শুরুতে কলকাতা সহ বাদবাকি অন্যান্য শহরে গ্যাস সিলিন্ডারের দর কত হয়েছে। কলকাতায় পয়লা অক্টোবরে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হল ২৮১০ টাকা।
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।













