বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই রাজ্যের পড়ুয়াদের সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের এবার থেকে নবম শ্রেণিতে নয়, অষ্টম শ্রেণিতে উঠলেই বিনামূল্যে সাইকেল (Sarathi) দেওয়া হবে সরকার তরফে। একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের জন্য সাইকেল বাংলাতেই তৈরি হবে। এজন্য যে শিল্পগোষ্ঠী বা সংস্থা সাইকেল বানাতে চাইবে, তাদের বিনামূল্যে জমির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra paul) সারথি সাইকেল নিয়ে বড় আপডেট দিলেন।
সারথি (Sarathi) সাইকেল নিয়ে আশার আলো
শনিবার আসানসোল দক্ষিনণের বল্লভপুর রামগোপাল সরাফ বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সারথি প্রকল্পে সাইকেল তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেখানেই আসানসোলে পুনরায় সাইকেল তৈরির ইঙ্গিত দেন রাজ্য পুর ও নগরন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন তিনি বলেন, ”মুখ্যমন্ত্রী বলেছেন বাইরে থেকে আমরা সাইকেল আর আনব না। আগের সরকার এনেছিল। তাতে অনেক সিন্ডিকেট, কাটমানি ছিল। অনেক বড় বড় পরিবারের নাম জড়িয়েছে। কিন্তু আমরা বাংলাতেই সারথি প্রকল্পে সাইকেল তৈরি করব।” একইসাথে আসানসোলের বিখ্যাত সেনরেলের কথা তুলে ধরেন অগ্নিমিত্রা পাল।
মন্ত্রীর কথায়, ”১৯৫২ সালে সেনরেলের কারখানা খোলে। ‘বলাকা’ বা ‘হ্যামার’ মডেলের সাইকেল বিশ্ব বিখ্যাত ছিল। বাম আমলে সাইকেল বন্ধ হয়ে গেল। আবার করে সেটি খোলার চেষ্টা করছি।” শুধু তাই নয়, আসানসোলে বন্ধ থাকা বাকি কারখানাগুলিও সরকার ফের খোলার চেষ্টা করছে বলে আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা।

আরও পড়ুন: আজই শেষ সেবা সেতু ক্যাম্প! সরকারি প্রকল্পগুলিতে এবার কীভাবে আবেদন করবেন জানুন
উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার ঘোষণা করেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে চলা ১২.৫৯ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে এই সাইকেল বিতরণ করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে চলা ১২.৫৯ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে বিনামূল্যে এই সাইকেল বিতরণ করা হবে ঘোষণা মুখ্যমন্ত্রী।













