বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য শেষ হয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) ওডিআই সিরিজ। ভারতীয় দল (Indian Cricket Team) এই সিরিজে জয় পেয়েছে ২-১ ফলে। কিন্তু তিন ম্যাচের সেই সিরিজ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। গোটা সিরিজের তিনটি ভেন্যু যেন ছিল বোলারদের বদ্ধভূমি। দুই দলের ব্যাটারদের দাপটে ম্লান হয়ে গিয়েছিলো দুই দলের বোলাররা। তারপরেই প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা যে এমন ক্রিকেট পিচ কি সত্যিই ক্রিকেট খেলায় বল ও ব্যাটার লড়াইয়ে ভারসাম্য বজায় রাখার জন্য সুস্থ বার্তা দিচ্ছে।

এই সিরিজ কতটা ব্যাটারদের জন্য একপেশে ছিল তা একটি ছোট্ট পরিসংখ্যান দিলেই পরিষ্কার হয়ে যাবে। এই সিরিজের প্রতি ম্যাচে অন্তত দুইজন ব্যাটার শতরানের দেখা পেয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:
◆ প্রথম ওডিআই ম্যাচ (তিরুবনন্তপুরম): জাস্টিন গ্রিভস, শুভমান গিল, বিরাট কোহলি।
◆ দ্বিতীয় ওডিআই ম্যাচ (গুয়াহাটি): জন ক্যাম্পবেল, সাই হোপ, আমির জঙ্গো, রোহিত শর্মা, শুভমান গিল (দ্বিশতরান)।
◆ তৃতীয় ওডিআই ম্যাচ (নিউ চন্ডীগর): লোকেশ রাহুল, সাই হোপ।
আরও পড়ুন: ১০,০০০-এর ক্লাবে ঢুকলেন রাহুল! ধোনিকে টপকে গেলেন ভারতের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ
এর আগে ভারতের মাটিতে আয়োজিত কোনও সিরিজে সবার্ধিক শতরান দেখা যাওয়ার রেকর্ডটি ছিল ২০১৩ সালের ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে। কিন্তু সেই সিরিজ ছিল ৭ ম্যাচের। তাতে শতরান হয়েছিল ৯ বার। কিন্তু এবার মাত্র ৩ ম্যাচের ওডিআই সিরিজে ভারতের মাটিতে দেখা গেল ১০ টি শতরান।
ভারতের মাটিতে আয়োজিত ওডিআই সিরিজে সর্বাধিক শতরানের রেকর্ড:
১. ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২৬): ১০ টি শতরান (৩ ম্যাচ)
২. ভারত বনাম অস্ট্রেলিয়া (২০১৩): ৯ টি শতরান (৬ ম্যাচ)
৩. ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৫): ৮ টি শতরান (৫ ম্যাচ)













